বাহার উদ্দিন বকুল, বিশেষ প্রতিনিধি জেদ্দা ,সৌদি
আরব : ঢাকায় আই ডি বির স্থায়ী
কার্যালয় পরিচালনার চুক্তি স্বাক্ষর করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত এবং আই
ডি বির চেয়ারম্যান ডঃ আহমেদ মহাম্মাদ আলি আল মাদানি।গত ২৬ নভেম্বর রাতে জেদ্দার হোটেল ক্রাউন প্লাজাতে
এ চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থমন্ত্রী মন্ত্রী বলেন, আই ডি বির কান্ট্রি গেটওয়ে
ঢাকায় আছে,সেইটি স্থায়ী কার্যালয়ে রূপান্তরিত
হচ্ছে বর্তমান এ চুক্তির ফলে। অর্থমন্ত্রী আরও বলেন, আই ডি বি বাংলাদেশের বড় ডোনার যার পরিমাণ
প্রায় ১৭বিলিয়ন ডলার। মূলত ওয়েল এবং কেমিক্যাল
আমদানিতে অর্থায়ন করে থাকেন আই ডি
বি। এই চুক্তির ফলে দেশের আমদানি বাণিজ্য গতিশীলতা বাড়বে বলে আশাবাদ প্রকাশ করেন। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে
ছিলেন
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দা কনস্যুলেটের কনসাল
জেনারেল এ.কে.এম শহিদুল করিম,মিশন উপ-প্রধান মোঃ নজরুল ইসলাম, ইকোনমিক কাউন্সিলর আবুল
হাসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের
অতিরিক্ত সচিব মোঃ সেলিম রেজা, উপ-সচিব
হাসান খালেদ ফয়সল, এফবিসিসিআই-র ভাইস প্রেসিডেন্ট
মাহবুবুল আলম, জেদ্দার কাউন্সিল মোঃ
মোকাম্মেল হোসেন ।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন