বাহার
উদ্দিন বকুল,জেদ্দা,সৌদি আরব : বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন সুমহান স্বাধীনতা। ১৯৭১ সালে
মুক্তিযুদ্ধে বাঙালির গৌরবময় বিজয় এসেছিল ১৬ ডিসেম্বরে। তাই আমাদের বিজয়ের মাস ডিসেম্বর । স্বদেশের
ন্যায় সৌদি আরবের জেদ্দা প্রবাসী আওয়ামী সংগঠন সমূহ সম্মিলিতভাবে গত ৩০শে
নভেম্বর বাংলাদেশ সময় রাত ১২টা ১
মিনিটে জেদ্দা কনস্যুলেট প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জ্বলন করে মাসব্যাপী বিজয় উৎসব উদযাপনের নানা কর্মসূচী
গ্রহণ করেছেন।
বিজয়ের মাসের প্রথম প্রহরে শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে ত্রিশ
লাখ শহীদের স্মরণ সহ মাসব্যাপী বিজয় উৎসব উদযাপনের উদ্বোধনী ঘোষণা করা হয়। জেদ্দা
কনস্যুলেট প্রাঙ্গনে শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানে জেদ্দা আওয়ামী পরিবারের বিভিন্ন
সংগঠন এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণের মধ্যে উপস্হিত ছিলেন কাজী আমিন আহমেদ, মুক্তার
হোসেন, মমতাজ হোসেন চৌধুরী,কাজী
আবদুল আউয়াল মার্শাল কবির পান্নু, ইউসুফ মাহমুদ ফরাজী, কাজী নেয়ামুল বশির, আবদুল
জলিল বেপারী, সারতাজুল আলম দিপু,
দেলোয়ার হোসেন সরকার, ফজলুল কবির ভিকু,মোহাম্মদ
হুমায়ূন কবির, রুহুল আমিন টিপুসহ অনেক তরুণ নেতা-কর্মীগণ ছাড়াও প্রচুর সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন