বাহার উদ্দিন বকুল, জেদ্দাঃ সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ)
উদ্যোগে আগামী ১১ডিসেম্বর ২০১৫ অনুষ্ঠিত হতে যাওয়া বিজয় মেলা বাস্তবায়ন কমিটির
প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ নভেম্বর রাতে রিয়াদের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায়
সভাপতিত্ব করেন প্রসাফ সভাপতি মোহাম্মদ আবুল বশির। সভায় মেলা বাস্তবায়নের সবশেষ
অগ্রগতি এবং সামনে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় উপস্থিত রিয়াদ বাংলাদেশ
কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা মেলা সুন্দর এবং সফলভাবে
বাস্তবায়নের লক্ষে পরামর্শ এবং সার্বিক সহযোগিতার
আশ্বাস দেন। উল্লেখ্য আগামী ১১
ডিসেম্বর রিয়াদের আল কাছিম রোডস্থ আল নাখিল ইস্তেরাহাতে সৌদি আরব প্রবাসী সাংবাদিক
ফোরামের পক্ষ থেকে দিনব্যাপি বিজয় মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা
হচ্ছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এতে প্রধান অতিথি
হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে। মেলার স্টল বরাদ্ধ চলছে।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন