বাহার উদ্দিন বকুল,জেদ্দা সৌদি আরব: মোঃ আতিক এর কোরআন তেলওয়াতের
মধ্যদিয়ে, মোঃ ইউসূফ চৌধুরীর উপস্থাপনায়,আহব্বায়ক আবদুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি
ছিলেন রিয়াদ মহানগর আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ ফারুক, বক্তব্য
রাখেন রিয়াদ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বিশিষ্ট্য ব্যবসায়ী জাকির হোসেন, সহ সভাপতি
হেলাল উদ্দিন ফিরোজ, সৌদিআরব সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ আবুল বশির, লাকসাম-মনোহরগঞ্জ
আওয়ামীলীগের সভাপতি মাসুদ পারভেজ, রিয়াদ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,
আল-কাসিম আওয়ামীলীগ সভাপতি আবদুর রহিম, উপদেষ্টা ডাঃ আশিক, সাধারণ সম্পাদক হারুনুর
রশিদ, সাংগঠনিক সম্পাদক ইছামিয়া নান্টু, এয়াছিন ভূইয়া, মাসুদ আলম, মোঃ ইসমাইল, মোঃ
সাইফুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, মোঃ মানিক পাটোয়ারী, গিয়াস উদ্দিন প্রমুখ। আওয়ামীলীগের
প্রাদেশীক এ সম্মেলনের মধ্য দিয়ে উপস্থিত নেতাকর্মীরা দলের সাংগঠনিক ভিত্তিকে আরো মজবুত
করতে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এছাড়া জননেত্রী শেখ
হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আগামী দিনে যে কোন নির্বাচনে জয়ের মাধ্যমে দেশ বিরোধী সকল
অপশক্তিকে রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সর্বস্তরের নেতাকর্মীরা।এছাড়া বক্তারা বলেন 'খালেদা জিয়া যতই ষড়যন্ত্র করুক না
কেন আগামী পাঁচ বছরে তার কোনো স্বপ্ন বাস্তবায়িত হবে না। ক্ষমতায় আসতে হলে ২০১৯ সালে
আগামী নির্বাচন পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। সাংবিধানিক পথে বর্তমান সরকার ক্ষমতায়
এসেছে। সংবিধানের আইনের ব্যত্যয় সরকার ঘটাবে না।'




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন