জনপ্রিয় অনলাইন
ডেস্ক :
বাংলাদেশের চলমান রাজনীতি,
মানবাধিকার ও মত প্রকাশের পরিস্থিতি খতিয়ে দেখতে ও দ্রুততম
সময়ের মধ্য সব দলের অংশগ্রহণে নতুন নিবাচনের প্রস্তাব নিয়ে ইউরোপীয়
পার্লামেন্টের একটি প্রতিনিধি দল ফেব্রুয়ারিতে ঢাকায় আসছে।তিন দিনের সফরের সময়
ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা সরকারী দল ও বিরোধী দলের নেতাদের পাশাপাশি নাগরিক
সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।জিন ল্যাম্বার্টের নেতৃত্বাধীন চার সদস্যের
ওই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন- ইউরোপীয়
পার্লামেন্টের ইপিপি গ্রুপের সদস্য ইভান ষ্টিপেন ও প্রগ্রেসিভ অ্যালায়েন্স অফ
সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটসের সদস্য রিচার্ড হাউয়িট।পার্লামেন্ট কর্মকর্তা
ক্রিস্টাল আর্প ।১০-১২ ফেব্রুয়ারি প্রতিনিধি দল ঢাকা আসার কথা রয়েছে। ২০১৪
সালের পর এবারই ইউরোপীয় পার্লামেন্টের কোন প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। এর আগে ৫
জানুয়ারি পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি
পোশাক শিল্পের পরিস্থিতি কেমন তা দেখতে জিন ল্যাম্বার্টের নেতৃত্বে চার সদস্যের
একটি প্রতিনিধি দল ২০১৪ সালের মার্চে ঢাকা সফর করেছিল। এ ছাড়া গত নভেম্বরে ইউরোপীয়
পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে একটি প্রস্তাব গৃহীত হওয়ার পর এ সফরটি হচ্ছে। ওই
প্রস্তাবে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানায় ইউরোপীয়
পার্লামেন্ট।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০১৬
নতুন নির্বাচনের প্রস্তাব নিয়ে ঢাকায় আসছেন ইইউ’র প্রতিনিধিরা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন