আবিদুল
ইসলাম রিমন : অসুখের
নাম যার যার তুমি-আসাদুল্লাহ এবারের বইমেলায় তরুণ লেখক,নাট্যকার ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকার
মুহাম্মাদ আসাদুল্লাহর তৃতীয় গল্পগ্রন্থ ‘অসুখের নাম তুমি প্রকাশিত হয়েছে। বইটি বাংলাদেশ রাইটার্স
গিল্ড প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বলে জানান তিনি। বইমেলায় জনপ্রিয় -এর মুখোমুখি
হলেন মুহাম্মাদ আসাদুল্লাহ । সাক্ষাৎকার নিয়েছেন -আবিদুল ইসলাম রিমন :
১. 'অসুখের নাম তুমি' কেন? অথবা প্রথম বইয়ের সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। -ভালোবাসার পূর্বশর্ত মুগ্ধতাজনিত রোগে আক্রান্ত হওয়া। খেয়াল করে দেখবেন যেই ভালোবাসায় মুগ্ধতার ঘাটতি আছে সেই ভালোবাসার পরিণতি সুখের হয় না। একজন আরেকজনের প্রতি মুগ্ধতার আবরণে আবদ্ধ থাকাকালীন সময়টাতে অদ্ভুত এক রোগীর মত আচরণ করে সবাই। চিন্তাগুলো বেদখল হয়ে যায় অজান্তেই। এই চিন্তা-চেতনা বেদখল হয়ে যাওয়ার সময়টাকে যদি অসুখ হিসেবে ধরি তাহলে এই অসুখের নাম যার যার তুমি। যার যার ভালোবাসা। ‘অসুখের নাম তুমি’ বলতে ব্যাকুল মনের সেই সময়টাই বোঝাতে চেয়েছি। ২৯ টি ছোটগল্প নিয়ে ‘অসুখের নাম তুমি। এখানে অসম্ভব ভালোলাগার মত ভালোবাসার গল্পের পাশাপাশি সমাজিক ও পারিবারিক গল্পও রয়েছে।
২.রম্য লেখক হিসেবে পরিচিত আপনি।বিগত বইমেলা গুলোতে হাজির হয়েছিলেন রম্য গল্পের বই নিয়ে।কিন্তু এই বইমেলায় লেখক মুহাম্মদ আসাদুল্লাহ পাঠকের সামনে রম্য ছাড়া হাজির।ব্যাপারটা পাঠক নিচ্ছে কিভাবে? -পাঠক আমার রম্য মিস করে মেলা চলাকালীন বুঝতে পেরেছি। অনেকেই এসে গত বারের রম্য বই ‘নোবেল প্রাইজ’ নিয়ে যাচ্ছেন। তাঁদের রম্যের প্রতি এই আকুলতা দেখে সিদ্ধান্ত নিয়েছি আগামী মেলায় অন্য যাই লিখি সঙ্গে একটা রম্য বই থাকবে। আর একজন রম্যকার তার সিরিয়াস লেখায়ও সুক্ষ্নভাবে রম্য মিশিয়ে দেন। ‘অসুখের নাম তুমি’র অনেক গল্পেই তা রয়েছে।
৩.প্রকাশক ঘোষণা দিয়েছেন তার প্রকাশনীর বেস্টসেলার বই 'অসুখের নাম তুমি'।বইটির লেখক হিসেবে আপনার অনুভুতি কি? -তরুণ লেখকের জন্য অনেক ভালোলাগার। নামের মধ্যে একটু প্যাঁচ আছে। পাঠক গ্রহণ করবেন কি-না ভয়ে ছিলাম। ভয় কেটেছে। আলহামদুলিল্লাহ্!
৪.প্রথম দিন থেকেই পাঠকের অভিযোগ স্টলে যেয়ে তারা আপনার বই পাচ্ছে না।আপনার স্ট্যাটাস কিংবা টাইমলাইনে অনেক কে সে অভিযোগ করতে দেখিছি।আসলে সমস্যটা কোথায়? -বিটিভির স্টাইলে বলতে হয়, যান্রিক গোলযোগের কারণে বইটা দেরিতে আসায় আমরা দুঃখিত। ১৭ দিন দেশের বাইরে থাকায় এ সমস্যা হয়েছে। সমস্যাটা আমাতেই।
৫.এবার অন্য প্রসঙ্গ। নতুনদের মধ্যে কাদের লেখা আপনার ভালো লাগে? -হাহাহাহা কঠিন প্রশ্ন। প্রিয় লেখকের সব লেখা ভালো লাগবে এমনটা হয় না। ঠিক যেমন প্রিয় শিল্পীর অনেক গান আছে অপ্রিয় গানের তালিকায়। নতুনদের প্রায় সবাই ভালো করছেন। নাম বলতে হলে জগলুল হায়দার, ইকবাল খন্দকার, আলিম আল-রাজি, ইশতিয়াক আহমেদ, শফিক হাসান, মিঠু, কামাল, সুমন, রাজু, কাব্য, শামস্সহ অনেকেই খুব ভালো লিখছেন। তাঁদের লেখা ভালো লাগে।
৬.লেখালেখিতে আপনার সবচে বড় অনুপ্রেরণার নাম কে? -নেলসন মেন্ডেলা, যার থেকে প্রতিনিয়ত শিখছি ‘হাউ টু ফাইট, হাউ টু উইন।
৭.যদি বলি লেখক মুহাম্মদ আসাদুল্লাহ আর ব্যক্তি মুহাম্মদ আসাদুল্লাহ'র মধ্যে আপনি কাকে বেশী পছন্দ করেন? -লেখক মুহাম্মাদ আসাদুল্লাহকে। সে স্বাধীন। সে তার ভালোলাগার কথা ঘুরিয়ে-প্যাঁচিয়ে প্রকাশ করতে ওস্তাদ। তার প্রবেশ সর্বত্র। সে অনেক মানুষের ভালোবাসা সিক্ত। ৮.আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প' প্রতিদান ' নিয়ে তৈরি টেলিফিল্ম কবে দর্শক দেখতে পাবে? -আগামী মার্চেই কোন এক স্যাটেলাইট চ্যানেলে দেখানোর সম্ভাবনা আছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন