মোহা:আব্দুল মালেক হিমু,প্যারিস-ফ্রান্স : ফ্রান্সের
রাজধানী প্যারিসে ২য় বারের মতো অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। রোববার ছুটির দিন হওয়াতে উৎসবে বাংলাদেশীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত
। বৈরী আবহাওয়া উপেক্ষা করে উৎসব প্রিয় বাঙ্গালীরা আসেন উৎসব স্থলে । সন্ধ্যা ছয়টায়
মধ্যে
প্যারিসে ওভারভিলার হল দর্শকে পরিপুর্ন হয়ে যায়। কবিতা আবৃতি, নাচ, গান, নাটিকা, কৌতুক আর পুথি পাঠ পরিবেশন থেকে শুরু করে দর্শক বিনোদনের সব উপকরণই ছিল এ অনুষ্ঠানে।উৎসব উদ্বোধন করে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরী হযরত আলী খান বলেন, স্বরলিপি
শিল্পি গোষ্ঠি ফ্রান্স যেভাবে আবহমান বাংলার ঐতিহ্যের উৎসব গুলো কে আকড়ে ধরেছে তা
সত্যি
আমাদের জন্য আনন্দের। আমি আশাকরি ভবিষৎ এ তারা
আবহমান বাংলার ঐতিহ্যের উৎসব গুলো পালন করে শিল্প সাহিত্যের এই দেশে বাংলার ঐতিহ্যে-সংস্কৃতি
কে পরিচয় করিয়ে দেবে । এ সময় বসন্ত নিয়ে অনুভূতির ব্যক্ত করেন অল ইউরোপিয়ান বাংলাদেশ
এসোসিয়েশনের মহাসচিব কাজি এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমেদ
সেলিম, সহ সভাপতি এম এ কাসেম, সাধারন সম্পাদক আবুল কাসেম, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের
সভাপতি জামিলুর রহমান, সিলেট বিভাগ সমাজ কল্যান সমিতির সভাপতি দিলওয়ার হোসেন কয়েছ,
বাংলাদেশ ইয়ত ক্লাবের সভাপতি
শরিফ আল মোমিন, সাধারন সম্পাদক টিএম রেজা, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ
সম্পাদক সুব্রত ভট্রাচার্য, পুজা উদযাপন পরিষদের রজত রায়, বৃহত্তর চট্টোগ্রাম পরিষদের
ভারপ্রাপ্ত সভাপতি তাপস বড়ুয়া রিপন, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি মাসুদ হায়দার, শাহজালাল
স্পোটিং ক্লাবের সভাপতি ফয়ছল উদ্দিন, ছাতক দোয়ারা উন্নয়ন পরিষদের সভাপতি ছায়িদুর রহমান
ছায়িদ, সংস্কৃতি কর্মী রেদয়ান জুয়েল, মুহিত আহমদ, সাংবাদিক মাম হিমু, ফয়ছল আহমদ দীপ,
লুৎফুর রহমান বাবু, দোলন মাহমুদ, ফেদদৌস করিম আখনজি, প্রমুখ। অনুষ্ঠানে আবহমান বাংলার পুথি পাঠ করেন পুথি শিল্লী কাব্য কামরুল, কবিতা আবৃত্তি করেন আবৃত্তি করেন দুতাবাসের কাউন্সিলর হযরত
আলি খান, মোস্তফা, নৃত্য পরিবেশন করেন সানি, ইলিয়াছ, রেহান, জেসিকা । গান পরিবেশন করেন
স্বরলিপি শিল্পীগোষ্ঠীর শিল্পিরা ।
অনুষ্ঠানের ১ম
পর্বে সভাপতিত্ব করেন স্বরলিপি শিল্পীগোষ্ঠীর সভাপতি অসিত ঘোষ এবং পরিচালনা করেন সংগঠনের
সাধারণ সম্পাদক এমদাদুল হক । সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন স্বরলিপি শিল্পীগোষ্ঠীর
নাজনিন হোসেন
তানিয়া ও মোহাম্মদ আলী । অনুষ্ঠানের ২য় পর্ব শুরু হওয়ার
পূর্বে সংঘটনের ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয় ।
অনুষ্ঠানটি সফলভাবে
সমাপ্ত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বরলিপি শিল্পি গোষ্ঠীর নতুন সভাপতি এমদাদুল
হক স্বপন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, সবার সহযোগিতার অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত
হয়েছে । এই বসন্ত উৎসব আয়োজনে স্বরলিপি শিল্পি গোষ্ঠীর প্রত্যেক সদস্য/সদস্যা গত কয়েকদিন
নিরলস পরিশ্রম করেছেন তাদের ধন্যবাদ জানান এবং আগামীদিন এ রকম আয়োজনে সবার সহযোগিতার
কামনা করেন ।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন