আব্দুল
করিম,(প্যারিস),ফ্রান্স থেকে : স্বল্প সময়ে পণ্য
সামগ্রী দেশে প্রেরণ ও দ্রুত টাকা পাঠানোর প্রতিশ্রুতি নিয়ে প্যারিসের বাংলাদেশী
অধ্যুষিত লা প্লেইনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে সামান্তা
টেলিকম এন্ড ইউকে
কার্গো সার্ভিসের । গতকাল রোববার বিকেলে এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ফিতা কেটে
উদ্বোধন করা হয়। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ফিরোজ
উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। বর্ণিল আয়োজনে বিপুল
সংখ্যক ব্যবসায়ী ও প্রবাসীদের উপস্হিতিতে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক জুনেদ আহমদ। সৈয়দ জালাসুজ্জামানের পরিচালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফ্রান্স বিএনপির সভাপতি সাইফুর রহমান,
সহ সভাপতি সিরাজুর রহমান,মনওয়ার খান,ইলিয়াছ মুক্তি পরিষদ ফ্রান্সের সভাপতি মফিজ আলী,গোলাপগঞ্জ হেল্প এন্ড হেন্ডস এর সভাপতি আমিনুর রহমান,প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির,সাংগঠনিক সম্পাদক লুত্ফুর রহমান বাবু প্রচার সম্পাদক নয়ন মামুন।
জুনায়েদ নাবিলের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে এ সময় বক্তব্য
রাখেন, ব্যবসায়ী দেলওয়ার হোসেন মিসবা,আব্দুস সালাম,জাকির হোসেন,রুমাল উদ্দিন,জানু মিয়া,ফেন্চুগঞ্জ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জয়নাল খান,ব্যবসায়ী মাহবুবুর রহমান বকুল,গীতিকার
ফরিদুজ্জ্বামান,ফ্রান্স বিএনপির জন সংখ্যা ও জন সম্পদ
বিষয়ক সম্পাদক তারেক আহমদ তাজ, ওয়েল ফেয়ার এসোসিয়েশনের
সভাপতি খসরুজ্জামান। এ সময় প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলার
ফিরোজ উদ্দিন বলেন, ফ্রান্সে বাংলাদেশীদের ব্যবসা ক্ষেত্র
দিন দিন প্রসার হচ্ছে। এটা আশাব্যঞ্জক। এতে করে বাংলাদেশীদের কর্মস্থানের সুযোগ
বৃদ্ধি পাবে। ফলে একদিকে যেমন প্রবাসী বাংলাদেশীরা তাদের জীবন জীবিকা নির্বাহ করতে
সমৃদ্ধি হবে অন্যদিকে বাংলাদেশ সরকারের রেমিটেন্স বৃদ্ধিতে সহায়ক হবে। এ সময়
বক্তারা অন্যান্য প্রবাসী বাংলাদেশীদের এ রকম ব্যবসা প্রতিষ্ঠান করতে এগিয়ে আসার
আহ্বান জানান। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন