বাহার উদ্দিন বকুল,জেদ্দা,সৌদি আরব: : গত ২ ফেব্রুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় বিকেল
তিনটার দিকে জেদ্দা-তায়েফ রোডে এক মর্মান্তিক
সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী ঘটনাস্থলেই নিহত
হন।
জেদ্দায় বসবাসরত এই তিনজন ব্যবসায়ীক কাজে তায়েফ যাচ্ছিলেন। একটি ট্রেলাকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর এক ট্রেলার
সাথে সংঘর্ষে তাদের জীপ গাড়িটি ট্রেলার ভেতরে ঢুকে পড়ে এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
নিহতরা হলেন নজরুল ইসলাম সুমন (৩৫), নোয়াখালী; সুমন মোল্লা (৩০), শ্রীপুর, গাজীপুর
এবং মোহাম্মদ আলম (৩২) কাপাসিয়া, গাজীপুর। তাদের লাশ বর্তমানে মক্কায় আল-নূর হাসপাতালে
রাখা হয়েছে। এ ব্যাপারে জেদ্দা কনস্যুলেট কতৃপক্ষ অবহিত হয়েছেন এবং পরবর্তী কার্যক্রম
গ্রহণ করছেন বলে জানিয়েছেন কনসাল (শ্রম
ও শিক্ষা) জনাব মুহাম্মদ রেজাই রাব্বি। নিহতরা জেদ্দা বিএনপি-র রাজনীতির সাথে যুক্ত
ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় তাদের অকাল মুত্যৃতে জেদ্দায় সামাজিক অঙ্গনে শোকের
ছায়া নেমে আসে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন