রনি মোহাম্মদ(লিসবন,পর্তুগাল): একুশ
আমার অহংকার,একুশ আমার প্রেরনা। পর্তুগালের রাজধানী লিসবনের বাঙ্গালী অদ্যসিত রুয়া
দো বেনফরমসো স্থানীয় আমিগোস দো মিনহো হলরুমে পর্তুগাল
প্রবাসী বাংলাদেশীদের
উপস্থিতিতে মধ্য দিয়ে অনুষ্টিত হল পর্তুগাল আওয়ামীলীগের আয়োজনে আন্তর্জাতিক
মাতৃভাষা দিবসের দোয়া ও আলোচনা সভা। পর্তুগাল আওয়ামীলীগ এর সভাপতি জনাব জহিরুল আলম
জসিম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শওকত ওসমান এর পরিচালনায় প্রধান
অতিথি হিসেবে
উপস্হিত ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান কার্যকরী
কমিটির প্রধান উপদেষ্ঠা রাফিক উল্যাহ।ভাষা শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালনের
মধ্য দিয়ে সভার শুরু করা হয়। সভায় বক্তারা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী ঢাকার রাজপথে
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবীতে হওয়া আন্দোলন নিয়ে আলোচনা
করেন। শ্রদ্ধার সঙ্গে
স্মরন করা হয় ভাষা শহীদদের আত্মত্যাগকে৷ বক্তারা আরো বলেন
ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হয় আমাদের স্বাধীকার আন্দোলনের। যার পরিপূর্নতা পায়
জাতীর জনক বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও
স্বাধীনতা প্রাপ্তির মাধ্যমে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন ভাষা আন্দোলনের
মাধ্যমে অর্জিত আমাদের মাতৃভাষা আজ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। তিনি উপস্হিত সবাইকে
এক হয়ে দেশের কল্যানে কাজ করার আহবান জানান। দেশের সকল অর্জনে এবং পর্তুগালে
বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক কার্যক্রমে আওয়ামীলীগের অবদানের কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জনাব জহিরুল আলম জসিম ভাষা আন্দোলনে অবদান রাখা সর্বস্তরের ভাষা
সৈনিকদের এবং ভাষা শহীদদের স্মরন করেন। তিনি অন্যান্য রাজনৈতিক সংগঠনকে উদ্দেশ্য
করে বলেন, রাজনীতির শিষ্টাচারিতার কত নীচে নামিয়ে তারা
বক্তাব্য দেন তার প্রমান পর্তুগালে আমরা দেখেছি, পর্তুগালের
সমাজ ব্যাবস্তার দিক লক্ষ্য রেখে অন্যদের সম্মান প্রদর্শনের মাধ্যমে যেন তারা
নিজেদের বক্তব্যে রাখেন। তিনি আরো বলেন সবার উচিত বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে
রাজনীতি করা। সভায় আরো বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামীলীগের
সিনিয়ার সহসভাপতি মিয়া মোঃ ফরহাদ, সহসভাপতি মহসিন ভুঁইয়া, আবদুল খালেক, সিনিয়ার নেতা এবং বিশিষ্ট
ব্যাবসায়ী আবুল কালাম আজাদ, মুরাদ, দেলোয়ার হোসেন, রনি হোসাইন, জনাব নজরুল ইসলাম সুমন, জহুরুল হক, বিতান বড়ুয়া সহ অন্যান্যরা।
সভায় আরো উপস্হিত ছিলেন
উপদেষ্টা মাহবুব আলম,
প্রচার সম্পাদক জনাব মুজিবুর রহমান মোল্লা, মিজনুর রহমান মাসুদ, আয়ুব আলী সহ বিভিন্ন
স্তরের নেতা কর্মীবৃন্দ৷শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনায় মোনাজাত
এর মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়৷ দোয়া পরিচালনা করেন লিসবন বায়তুল মোকাররম
মসজিদ এর খতিব জনাব মাওলানা মোঃ হাসান।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন