আব্দুল
করিম,প্যারিস,ফ্রান্স
: সোহাগী
জাহান তনু হত্যার ঘটনায় অবিলম্বে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে ফ্রান্সে বসবাসরত
কুমিল্লাবাসী। রোববার বিকেলে প্যারিসের ক্যাথসীমার একটি
রেস্টুরেন্টে আয়োজিত প্রতিবাদ
সভায় এ দাবি জানানো হয়। তনু হত্যার প্রতিবাদ সভায় খুরশেদ আলম ভুইয়ার সভাপতিত্বে ও নজরুল
ইসলাম চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন কৃষক আব্দুল কাইয়ুম সরকার,আকরাম হোসেন মিন্টু,জাহাঙ্গীর
আলম মিলন,শাকিল সরকার ,মনির হোসেন,নিপা মনির, গোলাম রসুল রোবেল,তোফায়েল আহমদ ,জহিরুল
ইসলাম,ইমতিয়াজ আহমদ ইমু,আসলাম সরকার ও শফিকুল ইসলাম । এ সময় বক্তারা সংরক্ষিত এলাকায়
এ রকম অমানুষিক হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না বলে দাবি করেন।বক্তারা বলেন সারা বাংলাদেশে
যদি সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে পারি এবং এই ধর্ষকদের বুঝিয়ে দিতে পারি যে ধর্ষণের
বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, না হলে কিন্তু আমরা বিচার পাব না।’ এ সময় তনু হত্যার বিচার দাবি করে
তাঁরা বিভিন্ন প্ল্যাকাড বহন করেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন