অনলাইন ডেস্ক: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুক্রবার
সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালে
একজন নিহত হয়েছে। স্কায়ারবিক এলাকায় পুলিশি অভিযান চলাকালে
ওই ব্যক্তি নিহত হয়েছে বলে বেলজিয়ামের সংবাদমাধ্যম বেলগা নিউজ এজেন্সি জানিয়েছে। পুলিশি
অভিযান চলাকালে ওই এলাকায় একটি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার বেলজিয়ামের প্রধান
বিমানবন্দর ও একটি মেট্রো রেলস্টেশনে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৩১ জন নিহত ও ৩১৬
জন আহত হয়। চরমপন্থী সংগঠন ইসলামি স্টেট এ হামলার দায় স্বীকার করেছে। মঙ্গলবারের হামলার
পরিপ্রেক্ষিতে শুক্রবার পুলিশ ব্রাসেলসে সন্ত্রাসবিরোধী অভিযানে নামে। এ সময় বোমার
বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ গুলি করে এক সন্ত্রাসীকে নিস্ক্রিয় করে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন