বাহার উদ্দিন বকুল,জেদ্দা সৌদি
আরব : সৌদি আরবের রিয়াদের অলাইয়া নামক স্থানে মহাসড়কে
আজ স্থানীয় সময় দুপুর বারটার
পর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে ঘটনাস্থলেই ৫ বাংলাদেশী নিহত হন। এছাড়া এ
দুর্ঘটনায় আরো দুই বাংলাদেশী গুরুতর আহত হন। বিকাল ৫টায় দূতাবাসের প্রথম
সচীব মিজানুর রহমানের কাছ থেকে খবরটি নিশ্চিত করা হয়।, এ
ঘটনায় এখন পর্যন্ত যে ৫জন মারা গেছেন তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে, নিহতদের মরদেহ রিয়াদের স্থানীয় সেমুছি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তারা হলেন কিশোরগঞ্জের সোহেল মিয়া, নওয়াবগঞ্জের
এরশাদ আলী, টাংগাইলের নুরুল ইসলাম, আবুল আল মামুদ, ও ব্রাঙ্মবাড়ীয়ার মোহাম্মদ আলী,
ঘটনাস্থলে নিহতরা সবাই রিয়াদে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ
করতেন।এ ঘটনায় গুরুতর আহত দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের
একজনের নাম কানু মিয়া ও অপরজন মনির হোসেন।হতাহতরা সবাই রিয়াদের বানী
আমর কন্টিনেন্টাল ষ্টাবলিশ ক্লিনিং কোম্পানীর পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।
তারা মূলত আজ দূপুরের কাজ শেষ করে কর্মস্থল থেকে ফেরার পথে এ দূর্ঘটনার শিকার হন।
শ্রমিকদের বহনকারী গাড়ীর অতিরিক্ত গতি থাকায় গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে এটি উল্টে গিয়ে
এ দূর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন