মোহা: আব্দুল মালেক হিমু প্যারিস-ফ্রান্স: সোমববার ফ্রান্সের
প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এসোসিয়েশন উই এর উদ্দ্যোগে
কুমিল্লা কেন্টনমেন্ট এলাকায় ঘটে যাওয়া শিক্ষার্থী সোহাগী
জাহান তনু ধর্ষন ও হত্যাসহ
পাবনা এ্যাডওয়ার্ড বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী কুমারী পাপড়ী বিশ্বাস, বগুড়ার মাদ্রাসা
ছাত্রী মরিয়ম বেগম, পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার কলেজ ছাত্রী শিরিন আক্তার, বাগেরহাটে
স্কুল ছাত্রী, পাবনা স্কুল ছাত্র মাহাবুব সহ দেশের বিভিন্ন স্থানে হত্যা ও ধর্ষনের
প্রতিবাদে
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তরুনদের সংগঠন এসোসিয়েশন (we) এর আহ্বানে সাড়া
দিয়ে বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার মধ্যেও কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, শিল্পী সাহিত্যিকসহ উল্লেখ্যযোগ্য
সংখ্যক ফ্রান্স প্রবাসীরা উপস্থিত হন। বক্তরা
বলেন ধর্ষন ও হত্যা যেন বাংলাদেশের
একটি নিয়মিত ঘটনায় রুপ নিয়েছে। সর্বশেষ এই ঘটনার
নির্মম বলি হয়েছে ১৯ বছর বয়সি ছাত্রী সোহাগী জাহান তনু। আর ঘটনা ঘটে সেনানিবাস এলাকায়
। তনু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এমন ঘটনা বাড়তেই থাকবে। উই’ নামের একটি সংগঠনের সভাপতি আউয়াল
রহমান দ্বীপ বলেন, সোহাগী জাহান তনু শুধুমাত্র একটি নাম যা আমাদের কাছে প্রতীক। তনু,
কুমারী পাপড়ী বিশ্বাস, শিরিন আক্তারসহ এ যাবত কালে যারা ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে
তাদের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে- যাতে করে ভবিষ্যতে এ রকম
ঘঠনার পুনরাবৃত্তি না ঘটে।’ ধন্যবাদ জানান
রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীদের মানব বন্ধনে উপস্থিত হওয়ার জন্য ।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন