
জনপ্রিয়
ডেস্ক: জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত
সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল থেকে অস্ত্রসহ এক আওয়ামী লীগ
নেতাকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আটক নেতার নাম আমির হোসেন। তিনি ৯২ নম্বর
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সোমবার বিকাল পৌনে ৩টার দিকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কালিমন্দির গেইট দিয়ে আমির
হোসেন অস্ত্রসহ সমাবেশস্থলে প্রবেশ করার চেষ্টা করছিল। এসময় পুলিশ তাকে তল্লাশি
করলে তার কাছে একটি রিভলবার পাওয়া যায়। এরপর তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ বিষয়ে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, অস্ত্রের লাইসেন্স আছে তারপরও তাকে আটক করা হয়েছে। কারণ
প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ অস্ত্র নিয়ে প্রবেশ করতে
পারবে না। প্রসঙ্গত, সোহরাওয়ার্দী উদ্যানে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত সমাবেশের সময়েও এক নেতাকে অস্ত্রসহ আটক করেছিল পুলিশ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন