
জনপ্রিয় ডেস্ক: যুদ্ধাপরাধীদের
রায় কার্যকর প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই মাটিতে সব যুদ্ধাপরাধীর
বিচার হবে- এটা আমার ওয়াদা। বিচারের রায় যা হয়েছে- তা কার্যকর করে বাংলার মাটিকে
অভিশাপমুক্ত করব, ইনশাল্লাহ। বঙ্গবন্ধু হত্যামামলার রায় কার্যকর নিয়েও অনেক হুমকি মোকাবেলা
করতে হয়েছিল জানিয়ে তিনি বলেন, সে রকমই সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে যুদ্ধাপরাধের রায় কার্যকর
করা হবে। সোমবার জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে
আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা। বিকাল ৩টায় শুরু হওয়া এ সমাবেশে
সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সাজেদা
চৌধুরী। যুদ্ধাপরাধীদের মন্ত্রী করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা
জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, উনি যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিলেন, আমরা তাদের বিচার করছি। ‘এ সরকার অবৈধ’ বিএনপির এমন অভিযোগের জবাবে তিনি বলেন, বিএনপি’র জন্মই হয়েছে অবৈধভাবে। অবৈধ এ
দলের সবকিছুই অবৈধ। শেখ হাসিনা বলেন, জাতীয় ৪ নেতাকে হত্যার মধ্য দিয়ে দেশে ক্যু’র রাজনীতি শুরু হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের
ভাগ্যের পরিবর্তন ঘটে। অর্থ-সামাজিক উন্নয়ন হয়, আন্তর্জাতিক সম্মান পায়। আর
বিএনপি ক্ষমতায় এলে খুনি কর্নেল রশিদ, ডালিম, পাশাদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কার করা হয়।সমাবেশে
উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাসহ সর্বস্তরের
নেতাকর্মীরা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন