
জনপ্রিয় ডেস্ক: চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে লিয়াকত আলী
(৫২) নামে অর্থ মন্ত্রণালয়ের এক প্রশাসনিক কর্মকর্তাকে আটক করেছে র্যাব। শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেট হলিক্রস
কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার
গাড়িচালক ও সহযোগী আল আমীনকেও শ্যামলীর শিশু মেলা এলাকা থেকে আটক করা হয়। লিয়াকত নিজেকে সচিব পরিচয় দিয়ে মানুষের সঙ্গে
চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকাপয়সা হাতিয়ে নিচ্ছিলেন। র্যাব-২ সূত্রে জানা যায়, বিভিন্ন মন্ত্রণালয় ও সচিবের নাম ব্যবহার করে
একটি প্রতারক চক্র বিভিন্ন অফিস, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা জায়গায় চাকরি দেয়ার
জন্য একদিকে মানুষের কাছ থেকে টাকা নেয়। তারা চাকরি নিশ্চিত করার জন্য
মন্ত্রণালয়ের ও সচিবের পদমর্যাদা ব্যবহার করে এমনভাবে সুপারিশ করে যে জুনিয়র কিংবা
অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে তা উপেক্ষা করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় নিম্ন বা মধ্যম পর্যায়ের কর্মকর্তা
যাদের কাছে সুপারিশ করা হয় তাদের ওই মন্ত্রণালয় কিংবা মন্ত্রনালয়ের সচিবের পরিচয়
যাচাই করার মতো সময় কিংবা সুযোগ থাকে না। র্যাবের কাছে বেশ কিছু জায়গা থেকে এধরনের
প্রতারণার কিছু তথ্য আসার পর র্যা ব-২ এর একটি দল বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে কাজ
শুরু করে লিয়াকতকে আটক করে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন