_57701.jpg)
জনপ্রিয় ডেস্ক : সাইফ আলিকে মধ্যম
আঙুল দেখিয়ে তাদের বিবাহের বিচ্ছেদ ঘটালেন কারিনা। কি
ভাবছেন ? এই তো একমাস আগে দ্বিতীয় বিবাহবার্ষিকী মহা ধুমধাম করে উৎযাপন করলেন
এই দুই তারকা দম্পতি। এরই মধ্যে এতসব কা-কারখানা কখন ঘটাল। আরে না না দুশ্চিন্তার কোন কারণ নেই। এই বিচ্ছেদ রিয়েল লাইফের নয়, রিল লাইফে। বিয়ের পর
‘হ্যাপি-এন্ডিং’ এই ছবিটিতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে
সাইফ-কারিনাকে। আর এই ছবিরই একটি দৃশ্য হল এটি।ছবিটি পরিচালনা করেছেন রাজ নিদিমরু
এবং কৃষ্ণ ডি কে। ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে সাইফের সহধর্মিণী কারিনাকে। ছবিতে
সাইফের প্রেমিকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবির একটি দৃশ্যে দেখা যাবে, কারিনা তার মধ্যমা
আঙুল দেখিয়ে সাইফকে ছেড়ে চলে যাচ্ছেন। এই সম্পর্কে ছবির
পরিচালক কৃষ্ণ আরও বলেন, ‘একটি দৃশ্যে কারিনা মধ্যমা আঙুল দেখিয়েছেন
সাইফকে। ‘প্লেয়ার্স’ ছবিতে সোনম কাপুরও এমনটি করেছিলেন। ছবি থেকে
সোনমের সেই দৃশ্যও বাদ দেওয়া হয়নি। এরই মধ্যে আমরা আমাদের ছবি সেন্সর বোর্ডে জমা
দিয়েছি। কারিনার দৃশ্যটি মোটেও অশোভন নয়। আমরা আশা করছি, ছবি থেকে দৃশ্যটি
কেটে বাদ দেবে না সেন্সর বোর্ড।’


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন