
জনপ্রিয় ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনাড়ি ও
অর্বাচীন বলে আখ্যা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার
দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারঘাট পরিদর্শনে এসে তিনি এই আখ্যা
দেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর তথ্য
ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য আপত্তিকর। তিনি এমন বক্তব্য দিয়ে শিষ্টাচারের
সীমা লঙ্ঘন করেছেন। ওবায়দুল কাদের আরো বলেন, জয় একজন কম্পিউটার
ইঞ্জিনিয়ার এবং তথ্য প্রযুক্তিতে পারদর্শী। জয় যে বিষয় নিয়ে কাজ করে সেই বিষয়ে
মির্জা ফখরুলই বরং আনাড়ি এবং অর্বাচীন। তিনি আরো বলেন, জয় তার বক্তব্যে
দলের রাজনীতি নিয়ে কথা বলেছেন। তিনি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করলেও মির্জা
ফখরুল ইসলাম তার বক্তব্যে জয়কে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এভাবে
ব্যক্তিগত আক্রমণ করাটা তার ঠিক হয়নি বলেও জানান ওবায়দুল কাদের।এ সময়
কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌর মেয়র কাদের জির্মা মন্ত্রীর সঙ্গে
উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন