
অন্যদিকে দলের কিছু সিনিয়র নেতা বিভিন্ন সভা-সমাবেশে সরকারের
অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রায় বিতর্কের জন্ম দিচ্ছেন। দলীয় প্রধান শেখ
হাসিনার পক্ষ থেকে এর আগেও নেতাদেরকে গণমাধ্যমের সামনে বুঝে-শোনে বক্তব্য দিতে
একাধিকবার সতর্ক করেছিলেন। দলীয় প্রধানের নির্দেশনা অমান্য করা ও সমন্বয়হীনতার
কারণেই অভ্যন্তরীণ সংকট আরো বেড়েছে বলে মনে করছেন অনেকেই।তাজউদ্দিন আহমদের মেয়ে
শারমিন, সাবেক পরিকল্পনামন্ত্রী একে খন্দকার আর লতিফ সিদ্দিকীর পর আরেক
বিতর্কের জন্ম দিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। গত ১২ নভেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা
সভায় বক্তব্য দেন তিনি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন