.jpg)
সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের
মধ্য দিয়ে বিয়ানীবাজারে পালিত হল বহুমাত্রিক প্রতিভার অধিকারী বিয়ানীবাজারের কৃতি সন্তান
স্থপতি শাকুর মজিদ এর ৫০তম জন্মবার্ষিকী। গতকাল শনিবার বিকেল ৪টায় বিয়ানীবাজার উপজেলা
পরিষদ চত্বরে শুরু হয় এ উৎসব। অনুষ্টানের শুরুতে বরেণ্য এ ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা
জানান বিয়ানীবাজার প্রেসক্লাব,জার্নালিষ্ট এসোসিয়েশন,স্পর্শ সোস্যাল মিডিয়া,নব উদ্দাম সাহিত্য
সংসদসহ বিয়ানীবাজারের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শাকুর মজিদ ৫০তম জন্মোৎসব
উদযাপন কমিটির সদস্য সচিব সাংবাদিক শরিফুল হক মঞ্জুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্টানে বক্তব্য
রাখেন,সিলেট শিক্ষা বোর্ডের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
বাংলা বিভাগের চেয়ারম্যান শাকুর মজিদের সহধর্মীনি ড.হোসনে আরা জলি,বিয়ানীবাজার উপজেলা
পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খাঁন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী, স্থপতি শাকুর মজিদ,চ্যানেল একাত্তর
এর পরিচালক বার্তা সৈয়দ ইসতিয়াক রেজা, অন্যদিন সম্পাদক,অনন্য প্রকাশনী’র সত্ত্বাধিকারী
মাজহারুল ইসলাম ও সিঙ্গাপুর প্রবাসী শহিদ হোসেন খোকন,কবি ফজলুল হক, মোসলেহ উদ্দিন খাঁন,বিয়ানীবাজার প্রেসক্লাবের
সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মিলাদ জয়নুল ইসলাম,শিক্ষক প্রিয়তোষ চক্রবর্তী,বিয়ানীবাজার জার্নালিষ্ট
এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল। আয়োজিত জন্মোৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত স্থপতি
শাকুর মজিদ’র মা ফরিদা খাতুন,বন্ধু হিমু হিসেবে
পরিচিত ফজলুল করিম তুহিন ও মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা
পরিষদের (মহিলা) ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, উপজেলা আওয়ামীলীগ
সভাপতি আব্দুল হাছিব মনিয়া, সহ সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক
আহমদ হোসেন বাবুল, সালেহ আহমদ বাবুল, উপজেলা বিএনপি নেতা নাজমুল হোসেন পুতুল,নজরুল ইসলাম খাঁন, ছিদ্দিক আহমদ,জাসদ নেতা শেরুজ্জামান
জামাল, গোলাবিয়া পাবলিক
লাইব্রেরীর সাধারণ সম্পাদক আবু আহমেদ সাহেদসহ উপজেলা সকল সাংবাদিক,সুশীল সমাজ,সামাজিক ও সাংস্কৃতিক
অঙ্গনের ব্যক্তিবর্গ।শাকুর মজিদের জন্মদিন উপলক্ষ্যে
সন্ধ্যা ৬টায় কেক কেটে উদযাপন করা হয় ৫০তম জন্মবার্ষিকী। পরে অতিথিবৃন্দ ‘আলোকের ঝর্ণাধারা’ নামক শাকুর মজিদের
সুবর্ণজয়ন্তি স্মারকগ্রন্তের মোড়ক উন্মোচন করেন। এরপর একে একে অনুষ্টিত হয় সঙ্গীতানুষ্টান,শাকুর মজিদের নির্মিত
চলচ্চিত্র প্রদর্শনী, এবং সন্ধার পরম মঞ্চস্থ করে সিলেটের নৃত্যশৈলীর পরিবেশনায় শাকুর মজিদের লেখা মঞ্চনাটক
‘মহাজনের নাও’ গীতি-নাট্য। উল্লেখ্য,বিয়ানীবাজারের কৃতি
সন্তান শাকুর মজিদ- সাংবাদিকতা, স্থাপত্যকলা, কবিতা, আলোকচিত্র, তথ্যচিত্র নির্মান, রেডিও-টিভি-মঞ্চের
নাটক, ভ্রমন বা স্মৃতিচারণমূলক
লেখা দিয়ে দেশ বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। শাকুর মজিদ স্থাপত্য বিদ্যার মানুষ
হলেও, নান্দনিক, সৃষ্টিশীল বহুমুখী
প্রতিভার বদৌলতে, সৃষ্টিশীল সংস্কৃতির নানামুখী প্রতিভাধর জাতীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। সাম্প্রতিক
সময়ে শাকুর মজিদ বিয়ানীবাজার তথা সারাদেশের একজন অনন্য উজ্জল ব্যক্তিত্ব। শাকুর মজিদ
১৯৬৫ সালের ২২ নভেম্বর সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা দোয়াখা গ্রামে জন্মগ্রহণ
করেন। তাঁর বাবার নাম আব্দুল মজিদ এবং মার নাম ফরিদা খাতুন। তিনি ১৯৭১ সালে মাথিউরা
মডেল প্রাথমিক বিদ্যালয় শিক্ষা জীবন শুরু করে
মাথিউরা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। এরপর ১৯৭৮ সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৭ম শ্রেণীতে ভর্তি হন।
ওই কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৮৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের
(বুয়েট) স্থাপত্য বিভাগে ভর্তি হন ও স্থাপত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি “লন্ডণী কণ্যা” নামক নাটক দিয়ে দেশব্যাপী
খ্যাতি অর্জন করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন