
জনপ্রিয় ডেস্ক : মালিতে শান্তি রক্ষা কাজে নিয়োজিত বাংলাদেশের এক হাজার ৩১৮ জন
শান্তিরক্ষী ইবোলা ভাইরাস থেকে নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। গত ১১ নভেম্বর মালির রাজধানী বামাকোতে অবস্থিত পলিক্লিনিক পেস্তুরে
কর্মরত স্থানীয় একজন নার্স ইবোলায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এটি মালিতে ইবোলা
ভাইরাসে মৃত্যুর দ্বিতীয় ঘটনা হলেও এর আগে গত অক্টোবর মাসে এ রোগে আক্রান্ত হয়ে ২
বৎসরের একটি মেয়ে শিশু মারা যায়।জানা গেছে,
পলিক্লিনিকটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (মিনুসমা)
মালিতে লেবেল-২ হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ওই হাসপাতালে ব্যক্তিগত
অসুস্থতার কারণে চিকিৎসাধীন থাকায় অথবা চিকিৎসা নেয়া কোনো বাংলাদেশি শান্তিরক্ষী
ইবোলা ভাইরাসে আক্রান্ত হবার কোনও ঘটনা বা লক্ষণ এখন পর্যন্ত দেখা যায়নি বলে
আইএসপিআর সূত্রে জানা গেছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন