
জনপ্রিয় ডেস্ক : পাকিস্তানের সাবেক স্বৈরশাসক
পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার
অভিযোগে করা মামলার বিচারের অনুমোদন দিয়েছে বিশেষ আদালত।শুক্রবার বিচারপতি ফয়সাল
আরবের নেতৃত্বে বিচারপতি তাহিরা সাফদার ও বিচারপতি ইয়ার আলী তিন সদস্যের বিশেষ
আদালতে বেকসুরে খালাস চাওয়া আবেদন শুনানির শেষে এ আদেশ দেয়া হয়।সাবেক
প্রধানমন্ত্রী শওকত আজিজ, সাবেক আইন প্রধানমন্ত্রী জাহিদ হামিদ ও সাবেক
প্রধান বিচারপতি আবদুল হামিদসহ অন্যান্য অফিস কর্মকর্তা যারা ৩ নভেম্বর ২০০৭ জরুরী
অবস্থা জারি করতে মোশাররফকে পরামর্শ দিয়েছিলেন তাদের নাম এতে উল্লেখ রয়েছে ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন