জনপ্রিয় ডেস্ক. তিন দিনের
সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী
পররাষ্ট্রমন্ত্রী নিশা বিসওয়াল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল (রা.)
আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। ঢাকায় বিসওয়াল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিরোধীদলীয় নেতৃবৃন্দ, নাগরিক-সমাজ,
ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। তিনি গাজীপুরে
জাতিসঙ্ঘ শান্তিরক্ষা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্র বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস
সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র
জানায়, সফরকালে বিসওয়াল গত মাসে ওয়াশিংটনে
অনুষ্ঠিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপপরবর্তী পদক্ষেপ এবং পররাষ্ট্রমন্ত্রী
আবুল হোসেন মাহমুদ আলীর সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলাপ করবেন। আঞ্চলিক
সফরের অংশ হিসেবে বিসওয়াল প্রথমে ভারত সফর করেছেন। এরপর তিনি নেপাল হয়ে বাংলাদেশে
আসছেন। এই সফরের শেষভাগে তিনি উজবেকিস্তান যাবেন। মার্কিন সহকারী
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর বিসওয়াল গত বছর নভেম্বরে প্রথম ঢাকায় আসেন।
বিএনপি নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোটের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের জাতীয় নির্বাচন
যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে কি না এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে সে সময়
বিসওয়াল সংলাপের জন্য প্রধান দুই দলের সাধারণ সম্পাদক ও মহাসচিবকে প্রয়োজনীয়
ক্ষমতা দেয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর সংলাপ ব্যর্থ হয়ে ৫ জানুয়ারি একতরফা
নির্বাচন অনুষ্ঠিত হলে যুক্তরাষ্ট্র তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এটিকে ‘গভীর ত্রুটিযুক্ত’ হিসেবে
আখ্যায়িত করে এবং অবাধ, স্বচ্ছ ও বাংলাদেশের মানুষের কাছে
গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে সংলাপে বসার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি
আহ্বান জানায়। অবশ্য ওয়াশিংটনে অনুষ্ঠিত তৃতীয় অংশীদারিত্ব সংলাপের পর দেয়া
যৌথবিবৃতিতে বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র বা মানবাধিকার
নিয়ে যুক্তরাষ্ট্র কোনো কথা বলেনি।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪
তিন দিনের সফরে নিশা বিসওয়াল এখন ঢাকায়
Tags
# জাতীয় সংবাদ
About JONOPRIO24
জাতীয় সংবাদ
Labels:
জাতীয় সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন