জনপ্রিয় ডেস্ক. যেকোনো
অনুষ্ঠানই হোক না কেন তারকারা জখন একসাথে হন সেখানে নতুন নতুন খবরের সৃষ্টি
অবধারিত। এবার তেমনটাই হল। অর্পিতার বিয়ে পরবর্তী সেলিব্রেশনেই এমন ঘটনা ঘটলো যা
উপস্থিত অতিথিদের অবাক করল। সালমানের মাধ্যমেই দাবাং সিনেমা দিয়ে সোনাক্ষি সিনহার
বলিউডে প্রবেশ ঘটে। আর সেই সালমানের সাথেই এখন সম্পর্ক নিয়ে টানাপোড়ন চলছে। সেই
টানাপোড়নের রেশেই ওইদিন পার্টিতে সবার সামনে কেঁদে ফেলেন সোনাক্ষি সিনহা। সালমানকে
দেখা যায় সোনাক্ষির উপর চেঁচামেচি করতে।তবে আসলেই সেদিন কী ঘটেছিলো যে এভাবে
সনাক্ষিকে কাঁদালেন সালমান? তবে শুনুন,
সালমানের হাত ধরেই দাবাং সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সোনাক্ষি।
এরপর দাবাং’য়ের সিকুয়েলেও দেখা যায় এই জুটিকে। এভাবে
একসাথে কাজ করতে করতে সোনাক্ষি সালমানের পরিবারের সাথেও বেশ ঘনিষ্ঠও হয়ে যান।
পারিবারিক জেকন অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হত। সেভাবেই অর্পিতার বিয়ের
পরবর্তী সেলিব্রেশনের পার্টিতে সোনাক্ষি হাজিরও হন। পার্টিতে
উচ্চস্বরে মিউজিক বাজতে থাকলেও ড্যান্স ফ্লোরের পাশেই সালমানের চিৎকার শোনা যায়।
সে বলতে থাকে কক্ষনই না। আমি এমন কিছু বলিনি। অন্যদিকে সোনাক্ষির চোখ বেয়ে জল
গড়াতেই থাকে। সেই সময় সোনাক্ষির চোখের জলেও রাগ কমেনি সালমানের। পরবর্তীতে
সালমানের বন্ধুরা তাদের থামতে বলেন এবং একসাথে নাচতে বলেন। এরপর সালমান থামতে
বাধ্য হয়। দুজন কিছুক্ষন এক সাথে নাচেনও। এবার আসা যাক আসল ঘটনায়। জানা
যায়, সালমানের সাথে সম্পর্কের টানাপোড়ন
শুরু হয় যখন সোনাক্ষি আরবাজের ডলি কি ডোলি সিনেমায় কাজ না করার কথা জানান। এরপর
শোনা যায় প্রেম রাতান ধান পাও সিনেমায় সোনাক্ষি ছিলেন পরিচালকের প্রথম পছন্দ
কিন্তু সালমানের পিড়াপীড়িতে পরিচালক সোনাক্ষিকে বাদ দিতে বাধ্য হন। এসব কথা জানার
পর সোনাক্ষি বেশ কষ্ট পান। আর সালমানকে কাছে পেয়ে জিজ্ঞেস করতেই সালমান রেগে যান। তবে বঝাই
যাচ্ছে এখানে সালমান আর সোনাক্ষির মাঝে ভুল বোঝা বুঝি হয়েছে। আর তা বুঝতে পেড়ে
সোনাক্ষি এবং সালমান দুজনে একসাথে নাচেন এবং ছবিও তলেন। ডান পাশে যেই ছবি দুটি
দেখতে পাচ্ছেন তার মধ্যে নিচের সাদাকালো ছবিটি ওইদিনের ঝগড়ার পর তোলা।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন