
জনপ্রিয় ডেস্ক. এই শীতের দিনে ঠাণ্ডা ভাতের সমস্যাটি কিন্তু সব বাড়িতেই আছে। দ্রুত ঠাণ্ডা
হয়ে যায় ভাত আর প্রতিবেলায় তো রান্না করার সাথে সাথেই খেতে বসা সম্ভব না। এমন অনেক
তরকারিই আছে, যেগুলো
ঠাণ্ডা হয়ে যাওয়া ভাতের সাথে একদম ভালো লাগে না খেতে। যেমন গরু বা খাসির মাংস ,
মাছ ভাজা ইত্যাদি। তবে হ্যাঁ, চাইলে
কিন্তু এমন কারি আপনি রান্না করতে পারেন যেটা ঠাণ্ডা ভাতের সাথে খেলেও মন্দ লাগবে
না! চলুন, আজ জেনে নেই শীতের মূলা ও টমেটো দিয়ে কই মাছের
একটি দারুণ কারি রেসিপি।
যা যা লাগবে :
কই মাছ ৬ পিস (কেটে ধুয়ে নেয়া)
লাল মুলা মাঝারি দেখে ৩টা (গোল গোল স্লাইস করে নেয়া)
কাঁচা টমেটো মাঝারি সাইজ এর ৩/৪ টি (গোল গোল স্লাইস করা)
চেরি টমেটো ৬/৭টি বা লাল টমেটো ২ টা (৮পিস করে নেয়া)
পিঁয়াজ বাটা হাফ কাপ
রসুন বাটা ১ চা চামচ
জিরা বাটা ১ চা চামচ
মরিচ গুঁড়ো ২ চা চামচ বা স্বাদ অনুযায়ী
হলুদ গুঁড়ো হাফ চা চামচ
সয়াবিন তেল ২ টেবিল চামচ
সরিষার তেল ২ টেবিল চামচ
কাঁচা মরিচ ৩/৪ টি
ধনেপাতা কুচি ১ মুঠো
লাল মুলা মাঝারি দেখে ৩টা (গোল গোল স্লাইস করে নেয়া)
কাঁচা টমেটো মাঝারি সাইজ এর ৩/৪ টি (গোল গোল স্লাইস করা)
চেরি টমেটো ৬/৭টি বা লাল টমেটো ২ টা (৮পিস করে নেয়া)
পিঁয়াজ বাটা হাফ কাপ
রসুন বাটা ১ চা চামচ
জিরা বাটা ১ চা চামচ
মরিচ গুঁড়ো ২ চা চামচ বা স্বাদ অনুযায়ী
হলুদ গুঁড়ো হাফ চা চামচ
সয়াবিন তেল ২ টেবিল চামচ
সরিষার তেল ২ টেবিল চামচ
কাঁচা মরিচ ৩/৪ টি
ধনেপাতা কুচি ১ মুঠো
প্রনালী :
§ -কই মাছে অল্প হলুদ আর লবণ মাখিয়ে সয়াবিন তেলে হালকা ভেজে
নিতে হবে।
§ -মাছ তুলে নিয়ে সেই তেলেই কাঁচা মরিচ, ধনেপাতা আর সরিষার তেল ছাড়া বাকি সব মসলা কষিয়ে নিতে হবে।
§ -তাতে মুলা আর কাঁচা টমেটো দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে।
§ -এবার ২ কাপ পানি দিয়ে লাল/চেরি টমেটো, মাছ ও কাঁচা মরিচ দিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট রান্না করতে হবে।
§ -এবার সরিষার তেল দিয়ে ২০ মিনিট দমে রেখে ধনেপাতা ছিটিয়ে
নামিয়ে নিতে হবে। গরম ভাত তো বটেই, ঠাণ্ডা ভাতের সাথেও
খুব মজা এই তরকারি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন