জনপ্রিয়. শিরোনাম পড়ে খুব অবাক লাগছে? ভাবছেন মাত্র ৫ মিনিটে মজাদার টমেটো কেচাপ কীভাবে তৈরি
করবেন? সত্যটা হচ্ছে, একটু
বুদ্ধি খরচ করলেই কাজটা করা সম্ভব। সঠিক উপাদান ব্যবহার করে মাত্র ৫ মিনিটে দারুণ
সুস্বাদু কেচাপ তৈরি করতে পারবেন আপনি নিজের ঘরেই। আমি যতবার তৈরি করেছি, ততবার প্রশংসা করেছেন সকলে। এই কেচাপ গরম গরম যেমন পরিবেশন করতে পারবেন,
তেমনই বোতলে ভরে ফ্রিজে রাখলেও ভালো থাকবে বেশ কয়েকদিন। ব্যবহার
করতে পারবেন নানান রকম রান্নাতেও। চলুন, আজ জেনে নিন আমার
সেই সিক্রেট রেসিপিটি।
উপকরণ-
রেডিমেড টমেটো পেস্ট ১ কাপ
(এই জিনিসটি আপনি যে কোন সুপারমার্কেটে কিনতে পাবেন। রেডি করা টমেটো পেস্ট স্বাদে মোটেও খারাপ নয়, দামেও মোটেও বেশি নয়। যদি রেডি করা টমেটো পেস্ট না কিনতে চান, তাহলে টমেটোকে খোসাসহ ভালো করে সিদ্ধ করে নিন। তারপর খোসা ছাড়িয়ে মাঝের বীজ ফেলে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। তবে ৫ মিনিটে কেচাপ তৈরি করতে চাইলে কৌটার পেস্টটাই বেশি সুস্বাদ দেবে।)

১ টেবিল চামচ খাঁটি মধু (মিষ্টি
ভালো লাগলে বেশি দিতে পারেন)
১ টেবিল চামচ ভিনেগার (টক ভালো লাগলে বেশি দিতে পারেন)
১/৪ কাপ পানি
অনিয়ন পাউডার ১/২ চা চামচ (সুপারমার্কেটে পাবেন, না দিলেও ক্ষতি নেই)
গারলিক পাউডার ১/২ চা চামচ (সুপারমার্কেটে পাবেন)
সাদা সরিষা গুঁড়ো ১ চা চামচ
লবণ ১/২ চা চামচ বা স্বাদমত
অলিভ অয়েল ১ টেবিল চামচ (না দিলেও হবে।)

প্রণালি-
§ -সমস্ত উপকরণ একটি ভারী পাত্রে মিশিয়ে নিন। এবার জ্বাল
দিন নেড়ে নেড়ে।
§ -মিনিট পাঁচেকের মাঝেই সস ঘন হয়ে আসবে। এখন এই সসে নিজের
স্বাদ অনুযায়ী কিছু কমবেশি করতে চাইলে করে নিন।
§ -ঠাণ্ডা করে বয়ামে ভরে ফ্রিজে রাখুন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন