জনপ্রিয়
ডেস্ক:
মার্কিন সেনাবাহিনী ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলোতে দেড়শ' ট্যাংক
ও ভারী সাঁজোয়া যান এবং পূর্ব ইউরোপে ভারী অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করেছে।
এস্তোনিয়া থেকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন মার্কিন লে. জেনারেল বেন হডজ।
ইউরোপে ন্যাটো বাহিনী যখন সামরিক মহড়া চালাচ্ছে তখন এ কথা জানালেন তিনি।এ
পরিকল্পনার আওতায় এরই মধ্যে জার্মানিতে ৫০টি সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। এ
ছাড়া, জার্মানিসহ
সম্ভবত অন্যান্য দেশে আরো ১০০টি এমআই 'আব্রাহাম' ট্যাংক
ও 'ব্রাডলি' সাঁজোয়া
যান মোতায়েন করা হবে। তিনি বলেন, মার্কিন
সেনারা মহড়ায় অস্ত্র নেয়া এবং প্রশিক্ষণের জন্য ইউরোপীয় দেশগুলোতে যাতায়াত করবে
তবে ট্যাংক ও সাঁজোয়া যান মোতায়েন থাকবে। ‘অপারেশন আটলান্টিক রিজলভ’ নামের
পরিকল্পনার অংশ হিসেবে এসব সমরাস্ত্র মোতায়েন করা হবে। বারবার
আনা-নেয়ার চেয়ে এভাবে ট্যাংক ও সাঁজোয়া যান মোতায়েন রাখা মার্কিন সেনাবাহিনীর জন্য
খরচ কমাবে বলেও জানান জেনারেল বেন হডজ। তিনি বলেন, পোল্যান্ড, রুমানিয়া
এবং বুলগেরিয়ার মতো বাল্টিক সাগর তীরবর্তী দেশগুলোতে অস্ত্রের ছোট মজুদ রাখা হতে
পারে। জার্মানি, ইতালি এবং বেলজিয়ামে স্থায়ীভাবে
আমেরিকার ২৯,০০০ সেনা মোতায়েন রয়েছে। সম্প্রতি ইউক্রেন সংকটকে কেন্দ্র করে
ন্যাটো দেশগুলোকে কথিত আশ্বস্ত করা এবং রাশিয়ার প্রতি কঠোর বার্তা দেয়ার জন্য প্রশিক্ষণ এবং মহড়ার নামে ইউরোপে অস্থায়ী সেনা সংখ্যা বাড়িয়েছে
আমেরিকা।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪
পূর্ব ইউরোপে ভারী অস্ত্র এবং ট্যাংক মোতায়েন করবে আমেরিকা
Tags
# আন্তর্জাতিক সংবাদ
About JONOPRIO24
আন্তর্জাতিক সংবাদ
Labels:
আন্তর্জাতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন