
জনপ্রিয় ডেস্ক : নেপালের রাজধানী
কাঠমান্ডুতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দুই দিনব্যাপী ১৮তম
শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য- 'শান্তি ও সমৃদ্ধির জন্য আরো ঘনিষ্ঠ সম্পর্ক।' কাঠমান্ডুর সিটি হলে আজ (বুধবার) সকাল সাড়ে
৯টায় সার্কভুক্ত আটটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের উপস্থিতিতে শীর্ষ সম্মেলনের
আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট ও সার্কের বিদায়ী চেয়ারপারসন
আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম। সকাল
৯টা ৫৫ মিনিটে মালদ্বীপের প্রেসিডেন্ট ১৮তম সার্ক সম্মেলনের চেয়ারপারসন হিসেবে
নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার নাম প্রস্তাব করেন। সকলের ভোটে তিনি সম্মলনের
চেয়ারপারসন নির্বাচিত হন। পরবর্তী শীর্ষ সম্মেলন পর্যন্ত তিনি চেয়ারপারসনের
দায়িত্ব পালন করবেন। উদ্বোধনী বক্তব্যে
নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা বলেন, জঙ্গিবাদ, মানবপাচার ও দারিদ্র বিমোচনসহ বিভিন্ন বিভিন্ন সমস্যা মোকাবিলায়
সার্কভুক্ত দেশগুলোর একসাথে কাজ করা এখন সময়ের দাবি। প্রতিষ্ঠার পর থেকে
সার্কভুক্ত দেশগুলোর গণতন্ত্রের অগ্রগতিরও ভূয়সী প্রশংসা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জানান, ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন হবে
ইসলামাবাদে। এ সময় নওয়াজ শরীফ বলেন, এ অঞ্চলের দারিদ্র
বিমোচন করে এগিয়ে নেয়ার জন্য সার্ককে আরও গতিশীল করতে হবে। সার্ক শীর্ষ নেতাদের সিদ্ধান্তগুলো
বাস্তবায়নের ক্ষেত্রে এখনও এই জোট অনেকটাই পিছিয়ে, এমন মন্তব্য করে
তিনি বলেন, সিন্তান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপরও জোর দিতে
হবে।সার্ককে ঘিরে নতুন রূপে সেজেছে কাঠমান্ডু। নানাভাবে ফুটিয়ে তোলা হয়েছে নেপালের
ঐতিহ্য আর ভাব-সৌন্দর্য। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিশ্ছিদ্র
নিরাপত্তার জালে ঢেকে ফেলা এই নগরীকে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন