
জনপ্রিয় ডেস্ক: পোল্যান্ডের বাসিন্দা এক মহিলা স্বামীকে খুনের বিনিময়ে সহবাসের
প্রস্তাব দিলেন তার দুই বন্ধুকে৷ তার স্বামী পার্কে ঘুরতে গেলে দুই বন্ধুকে দিয়ে
স্বামীকে খুন করান ওই মহিলা৷ এরপরেই দুজনকে সহবাসের প্রস্তাব দেন তিনি৷ অভিযুক্ত
মহিলা জোএন্না গ্রেবোক্সি নিজের প্রতিবন্ধী স্বামীকে জানায় যে সে তার প্রেমীকে
বাড়িতে নিয়ে আসতে চায়৷ কিন্তু স্বামী এতে আপত্তি জানালে সে তার স্বামীকে খুনের
পরিকল্পনা করে৷ স্বামীকে খুনের বিনিময়ে মহিলা নিজের প্রেমী ও তার বন্ধুকে যৌন
সম্পর্ক স্থাপণের প্রস্তাব দেয়৷ এরপরেই তারা দুজনে মহিলার স্বামীকে খুন করে৷
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলা তার মৃত স্বামীর সঙ্গে বেশ
কয়েকমাস প্রেম করার পরেই বিয়ে করেছিল৷ এমনকি মহিলার পাঁচ সন্তানকেও নিজের করে
নিয়েছিল মৃত স্বামী৷কোর্টে শুনানির সময় জানা যায়, সে তার প্রেমীকে ফোন করে জানিয়েছিল যে তার
স্বামী পার্কে ঘুরতে গিয়েছে৷ এরপরেই মহিলার প্রেমী ও তার বন্ধু পার্কে গিয়ে
মহিলার স্বামীকে খুন করে৷ তারা বাড়ি ফিরে এলে মহিলা দুজনের সঙ্গে সহবাস করে৷
অন্যদিকে মহিলার স্বামীর মৃতদেহ পার্কেই পরে থাকে৷ পার্কের অন্যান্য লোকেরা
পুলিশের খবর দিলে তারা মৃতদেহ উদ্ধার করেন৷ তদন্তে নেমে মহিলার ফোন রেকর্ড চেক
করলেই পুলিশ সত্য সম্পর্কে জানতে পারে৷স্বামীর খুনের ষড়যন্ত্র করার জন্য অভিযুক্ত
মহিলাকে ২৫ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে পুলিশ৷ এখনও তার প্রেমি ও বন্ধুর
শাস্তির শুনানি হয়নি৷ অভিযুক্ত মহিলার সন্তানদের দেখাশোনা করছে প্রশাসন৷


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন