
জনপ্রিয় ডেস্ক: প্রধানমন্ত্রীকে উদ্দেশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর
কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজাকারকে রাজাকার বলায় আমার বিরুদ্ধে গ্রেফতারি
পরোয়ানা জারি করেছেন। আপনি আমাকে গ্রেফতার করে এক মাসও ক্ষমতায় থাকতে পারবেন না।
ক্ষমতায় থাকতে পারলে হাতে চুড়ি পরব।"শনিবার টাঙ্গাইলের সখীপুরের কচুয়া পাবলিক
উচ্চ বিদ্যালয় মাঠে ’৯৯ এর ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে
আওয়ামী লীগের ভোট ডাকাতি দিবস পালন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির
বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী আরো বলেন, যতদিন বেঁচে আছি ততদিন রাজাকারকে রাজাকারই বলে যাব। রাজাকারকে রাজাকার
বলার জন্যই আপনার বাবার পা ছুঁয়ে মুক্তিযুদ্ধ করেছি। আপনি আমার বিরুদ্ধে গ্রেফতারি
পরোয়ানা জারি করে
রাজাকারদের পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার
বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। প্রধানমন্ত্রীর
ছেলে সজীব ওয়াজেদ জয়ের উদ্দেশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘মামা একটু ভেবে-চিন্তে বক্তব্য দিবেন। সবাইকে
রাজাকার বলা ঠিক না।’বড় ভাই লতিফ সিদ্দিকী সম্পর্কে কাদের সিদ্দিকী
বলেন, আওয়ামী লীগ ইসলামের দল নয়। আওয়ামী লীগ থেকে
বেরিয়ে এসেছেন তাই আওয়ামী লীগের ভূত এখন আপনার কাঁধে নেই। হজ ও তাবলীগের বিরুদ্ধে
কথা বলায় তিনি তাকে আল্লাহ ও তাঁর রাসূলের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।উপজেলা
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল হালিম সরকারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য
রাখেন, কেন্দ্রীয় জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর
রহমান বীর প্রতীক,
কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, শফিকুল
ইসলাম দেলোয়ার,
এএইচএম আবদুল হাই, এ্যাড.রফিকুল
ইসলাম, মীর জুলফিকার শামীম প্রমুখ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন