
জনপ্রিয় ডেস্ক :জার্মানির অর্থমন্ত্রী যিগমার গ্যাবরিল
বলেছেন, রাশিয়ার
বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেন সংকটের কোনো সমাধান হবে না। বার্তা-সংস্থা
রয়টার্স জানিয়েছে, অর্থমন্ত্রী
গ্যাবরিল জার্মানির একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেশটির
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর কোনো প্রভাব ফেলবে না। জার্মানির
চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০ জাতি গ্রুপের শীর্ষ
সম্মেলনে, ইউরোপীয়
ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি পর্যালোচনা করে দেখছে বলে
ঘোষণা দেয়ার পর দেশটির অর্থমন্ত্রী যিগমার গ্যাবরিল নিষেধাজ্ঞা সম্পর্কে এ
মন্তব্য করলেন। জার্মানির অর্থমন্ত্রী রুশ সীমান্তে ন্যাটো জোটের
উস্কানিমূলক তৎপরতার তীব্র সমালোচনা করে রাজনৈতিক উপায়ে ইউক্রেন সমস্যা সমাধানের
ওপর জোর দিয়েছেন। মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ফলে কেবল পরিস্থিতি আরো জটিল
হয়ে উঠবে উল্লেখ করে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা শুরু করার আহবান
জানান।অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০ জাতি গ্রুপের সম্মেলনে জার্মানির চ্যান্সেলরসহ
ইউরোপের অন্যান্য নেতারা রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি
দেয়ার পাশাপাশি ইউক্রেনের সরকার বিরোধীদের প্রতি সমর্থন দেয়া থেকে বিরত থাকার
জন্য মস্কোর প্রতি আহবান জানিয়েছেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন