
জনপ্রিয় ডেস্ক : নিম্ন আদালতের বিচারকদের অবসরের বয়সসীমা বৃদ্ধি
করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় উদ্বেগ প্রকাশ করেছেন আপিল বিভাগ। রবিবার মাসদার হোসেন মামলার
শুনানিকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের আট সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ
উদ্বেগ প্রকাশ করেন। বিচারকরা বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতের বিচারকদের অবসরের
বয়সসীমা বৃদ্ধি না করা হলে ৪৮ জন জেলা ও দায়রা জজ অবসরে চলে যাবেন। এর ফলে
অভিজ্ঞতাসম্পন্ন ও দক্ষ জেলা জজের এ শূন্য পদ পূরণ করা সম্ভব হবে না। তবে এটর্নি জেনারেল আদালতকে
জানান, বিচারকদের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে প্রজাতন্ত্রের নির্বাহী
বিভাগের প্রধানের সাথে তার আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া
দিয়েছেন। এরপর এ মামলার শুনানির জন্য ১৪ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। বাদী পক্ষের প্রধান আইনজীবী
ব্যারিস্টার আমির উল ইসলাম বলেন, জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার
বিচারকদের অবসরের বয়সসীমা বৃদ্ধির কোনো পদক্ষেপ নেয়নি।তিনি বলেন, নিম্ন আদালতের বিচারকদের অবসরের
বয়সসীমা বৃদ্ধির বিষয়টি আগামী শুনানির আগেই বাস্তবায়ন করার পদক্ষেপ নিতে হবে।
অন্যথায় আমরা এ ৪৮ জন বিজ্ঞ বিচারককে হারাব। এতে বিচার বিভাগ ক্ষতির মুখে পড়বে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন