
জনপ্রিয় ডেস্ক : আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে
নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান ও গাজীপুর সিটি মেয়র আবদুল মান্নানকে নোটিশ
পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদ তাদেরকে এই
নোটিশ পাঠান।মনজিল মোরসেদ জানান, হাইকোর্ট তুরাগ ও বালু নদীতে সীমানা পিলার
নির্মাণের নির্দেশ দিলেও তা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। তাই তাদেরকে এ বিষয়ে নোটিশ
দেয়া হয়েছে।নোটিশের জবাব না দিলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে আইনি
ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন