
জনপ্রিয় ডেস্ক : সালমান খানের বোনের বিয়েতে মিলিত হতে যাচ্ছেন
বলিউডের তিন খান। দিন কয়েক আগে আমির খান জানিয়েছেন, সালমান খানের বোন
অর্পিতার বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না পেলেও যাবো আমি। বলিউডের আরেক প্রভাবশালী তারকা অভিনেতা শাহরুখ
খান সম্প্রতি বলেছেন, অর্পিতার বিয়ের অনুষ্ঠানে না যাওয়ার প্রশ্নই ওঠে
না।অর্পিতার বিয়েতে যাওয়ার জন্য সালমানের আমন্ত্রণ জানানোর কোনো প্রয়োজন নেই। তবে, অর্পিতার বিয়েতে শাহরুখ আমন্ত্রণ পেয়েছেন কি না, তা নিয়ে কয়েক দিন
ধরেই বলিউডে নানা গুঞ্জন চলছে।এরই মধ্যে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, শাহরুখকে দাওয়াত
পাঠিয়েছেন সালমান।উল্লেখ্য, দীর্ঘদিনের বন্ধু আয়ুশ শর্মাকে ১৮ নভেম্বর বিয়ে
করছেন অর্পিতা খান। বোনের বিয়ের অনুষ্ঠানের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছেন ভাই
সালমান খান।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন