
জনপ্রিয় ডেস্ক : জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনায়
সমঝোতা হওয়া সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। ইরানের
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভিয়েনায় চলমান পরমাণু আলোচনায় অংশগ্রহণকারী
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমার এ কথা বলেছেন। তিনি গতকাল
ইরান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে জার্মান টিভি
চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, ইরান পরমাণু আলোচনার মেয়াদ নবায়ন করতে রাজি নয় এবং এ কারণে দেশটি
চূড়ান্ত সমঝোতায় পৌঁছার জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছে। ছয়
জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, পরমাণু ক্ষেত্রে সমঝোতা হলে সিরিয়া সংকট ও উগ্র
তাকফিরিদের হুমকি মোকাবেলা করাসহ মধ্যপ্রাচ্যের আরো বহু সমস্যার সমাধানে বিরাট
ভূমিকা রাখবে।ভিয়েনায় আজ পরমাণু আলোচনার শেষ দিন এবং দু’পক্ষই চূড়ান্ত
সমঝোতায় পৌঁছার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন