জনপ্রিয়
ডেস্ক : চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ৬৯ রানে জয় পেল বাংলাদেশ। এতে পাঁচ
ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে রইলো টাইগাররা। ৯.৫ ওভারের স্পেলে ২৯ রানে চার উইকেট নেন
বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি। ব্যক্তিগত ৩৮ রানে রান-আউট হয়ে সাজঘরে ফিরে যান চিগুম্বুরা। সরাসরি থ্রো থেকে এর নায়ক
সাব্বির রহমান। এতে সম্ভাবনা বিলীন হয় সফরকারীদের। এর আগে ক্রিজে মানিয়ে নেয়া
জিম্বাবুয়ে ব্যাটসম্যান সলোমন মিরের উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি
ফেরান সাকিব আল হাসান। ৭৯ বলে ৫০ রান করেন সলোমন মিরে। ৩৫ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১৪০/৬। ভয়ঙ্কর হয়ে ওঠা জিম্বাবুয়ের
পঞ্চম উইকেট জুটি ভাঙেন বাংলাদেশ পেসার আল আমিন হোসেন। ২৮.২তম ওভারে রেগিস চাকাভার
ক্যাচ তালুবন্দি করেন মাশরাফি। চাকাভা-সলোমন মিরের ৬৫ রানের জুটি ভাঙে এতে। বল হাতে জিম্বাবুয়েকে চতুর্থ আঘাত হানেন আরাফাত সানি। বাংলাদেশের এ
বাঁ-হাতি স্পিনারের অফ স্টাম্পের বল সুইপ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন জিম্বাবুয়ের
টেস্ট অধিনায়ক ব্রেন্ডন টেলর। দারুণ দক্ষতায় ক্যাচ তালবন্দি করেন মাহমুদুল্লাহ।
এতে ১৫ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৫৪/৪। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে
জিম্বাবুয়েকে ২৫২ রানের টার্গেট দিয়ে বল হাতে দারুণ সূচনা করে বাংলাদেশ।
জিম্বাবুয়ে ইনিংসের প্রথম ওভারে ১ রানে ওপেনার হ্যামিল্টন মাসাকাদজার উইকেট উপরে
নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এরপর ২১ রান করা সিবান্দা ও ১৬ রান করা
সিকান্দার রাজাকে সাজঘরে ফেরান তিনি। ৮.৩ ওভার শেষে অতিথিদের সংগ্রহ ছিল ৩ উইকেটে
৪০ রান। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ইনিংসের শুরুতে ভক্তদের বড় পুঁজির
স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ তারকারা ব্যাট হাতে খেই হারান মাঝপথে। এতে বাংলাদেশের
ইনিংস থামে ২৫১/৭ সংগ্রহ নিয়ে। চট্টগ্রাম জহুর আহমেদ মাঠে ম্যাচের শুরুতে
টপঅর্ডারে দারুণ ব্যাটিং দেখায় বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে
ব্যাটিংয়ে গিয়ে ওপেনিংয়ে ১৫০ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও
এনামুল হক বিজয়। তবে অল্প ব্যবধানে চার উইকেট হারিয়ে দিকভ্রান্ত হয় বাংলাদেশ। ৩২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৫৪/০।
কিন্তু পরের ওভারে রান আউট হয়ে যান তামিম ইকবাল। নিজের
উইকেট দেয়ার দেয়ার তামিম করেন ৭৪ রান। আর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান
নিজের উইকেট বিসর্জন দেন রানের খাতা খোলার আগেই। ব্যক্তিগত ৮০ রানে উইকেট দেন
এনামুল হক বিজয়ও। পার্টটাইম বোলার ভুসিমুজি সিবান্দার বলে বোল্ড হয়ে যান সাকিব
প্রথম বলেই । ব্যাটিং অর্ডারে প্রমোশন নিয়ে সাফল্যবিমুখ থাকেন সাব্বির রহমানও। দুই
বল মোকাবিলায় শূন্য রানে সাজঘরে ফেরেন সাব্বির। তবে
ইনিংসের শেষ ভাগে মুমিনুল হকের কার্যকরী ব্যাটিংয়ে ২৫০’র কোঠা পার করে বাংলাদেশ।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪
দ্বিতীয় ওয়ানডে: সম্মিলিত প্রচেষ্টায় ২-০তে এগিয়ে গেল টাইগাররা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন