
জনপ্রিয় ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শাহরিয়ার হোসেন
সজিব (১৪) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে সিরাজগঞ্জ জেলার
শ্যামপুর এলাকার সোহেল রানার ছেলে। সজিব শমসেরনগর শাহিন কলেজের অষ্টম শ্রেণীর
ছাত্র ছিল। শুক্রবার সকাল সাড়ে
৮টার দিক কমলগঞ্জ উপজেলার মেনোয়ার টাওয়ার থেকে পুলিশ সজিবের লাশটি উদ্ধার করে। জানা যায়, সজিবে বাবা শমসেরনগর
বিমান বাহিনীর মিলিটারি ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাফলাই (এমইএস)-এর চাকরির
সুবাধে শমসেরনগর উপজেলার মনোয়ারা টাওয়ারে বাসা ভাড়া নিয়ে থাকতেন। শুক্রবার সকালে কোনো
সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন তার কক্ষের দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে সজিবকে
ঝুলন্ত অবস্থায় দেখতে পান।পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন