
জনপ্রিয় ডেস্ক: মাত্র
তিন মাস আগে নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগ এলাকার আব্দুল আহাদের সঙ্গে ফেসবুক ও
স্কাইপিতে প্রেমের সূচনা ইংগ্রিথ জেনিথ’র। এরই সূত্র ধরে জেনিথ সুদূর আমেরিকা
থেকে ৩০ অক্টোবর বিয়ের উদ্দেশ্যে ছুটে আসেন সিলেটে আহাদের কাছে। অবশেষে রবিবার
তাদের বিয়ে হয়। হাজারীবাগের
৪৯ নং বাসার বাসিন্দা মো. আব্দুল কাদির ও মিনারা খাতুনের প্রথম পুত্র আব্দুল আহাদ।
আর আমেরিকার সানথা ক্লেফানিয়ার প্রবাসী মৃত রবাম লিং মেনসিল ও ফ্রানাইসকা
গ্রথরিয়াম‘র মেয়ে ইংগ্রিথ জেনিথ। তিন মাস আগে ফেইসবুকের মধ্যে দিয়ে সম্পর্ক হয়
আহাদ ও জেনিথ’র। স্কাইপি ও মোবাইলে চলে তাদের প্রেমালাপ।
অবশেষে ভালবাসার টানে ৩০ অক্টোবর আব্দুল আহাদকে বিয়ে করেতে সিলেট আসেন ইংগ্রিথ
জেনিথ। তার মতামতের ভিত্তিতে গত রবিবার রাতে তাদের বিয়ে হয়। ইংগ্রিথ জেনিথ জানান, আহাদের
ভালাবাসার টানে বাংলাদেশে এসে তাকে বিয়ে করছেন। আব্দুল আহাদ জানান, ভালবাসা
মানুষের মনের মধ্যে কখন জন্ম নেয়- তা কেউ বলতে পারে না। আমি ইংগ্রিথ জেনিথকে
ভালবাসি। তাই তাকে আমার স্ত্রী‘র মর্যাদা দিচ্ছি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন