
জনপ্রিয় ডেস্ক :ইন্দোনেশিয়ায় বসেছে মুসলিম নারীদের ‘দ্য ওয়ার্ল্ড মুসলিমাহ অ্যাওয়ার্ড’ এর আসর। চূড়ান্ত পর্বে ১৮ জন নারী এ
প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছেন। প্রতিযোগীরা সবাই হিজাব পরে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এছাড়া, তারা কতটা ভালোভাবে কুরআন পাঠ করতে পারেন এবং ইসলাম
ও আধুনিক বিশ্ব নিয়ে প্রতিযোগীদের দৃষ্টিভঙ্গির ভিত্তিতেই তাদের মূল্যায়ন করা হবে।
প্রতিযোগিতাটির আয়োজকদের একজন জামেইয়া শরিফ বলেন, আমরা দেখতে চাই তারা সম্পূণর্রূপে ইসলামের নির্দেশিত
পথে চলে কি নাৃ.. তারা কি খায়, কি পোশাক পরে এমনকি কিভাবে তারা
জীবন যাপন করে। ‘দ্য ওয়ার্ল্ড মুসলিমা
অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতাটি ২০১৩ সালে প্রথম
বিশ্ববাসীর নজরে আসে। সেবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার শান্তিপূর্ণ প্রতিবাদস্বরূপ আয়োজকরা
বালি দ্বীপে প্রায় একই সময়ে প্রতিযোগিতাটির আয়োজন করেছিলেন। নারীদের অসম্মানজনকভাবে প্রদর্শনের অভিযোগে মিস
ওয়ার্ল্ড প্রতিযোগিতা নিয়ে প্রায়ই সমালোচনা হয়। বিশেষ করে প্রতিযোগীদের বিকিনি পরে
বিচারকদের সামনে আসার পর্বটি নিয়ে বিভিন্ন মহলের ঘোরতর আপত্তি রয়েছে। ব্যাপক প্রতিবাদের মুখে বালি দ্বীপে সেবারের মিস
ওয়ার্ল্ড প্রতিযোগিতা থেকে বিকিনি পরার পর্বটি বাদ দিতে বাধ্য হন আয়োজকরা। এবারের ‘ওয়ার্ল্ড মুসলিমাহ
অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতাটি শুধু পশ্চিমা
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাকে টেক্কা দেয়ার জন্যই আয়োজিত হয়নি বরং ইসলাম সম্পর্কে
বিশ্বজুড়ে যে সব কুসংস্কার রয়েছে সেগুলোও দূর করবে বলে মনে করেন চূড়ান্ত পর্বে ওঠা
ব্রিটিশ প্রতিযোগী দিনা তুর্কি ।এবার ১৮ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে উঠলেও
তাদের সাতজন পরে নাম প্রত্যাহার করে নেন। অন্যদের ভিসা নিয়ে নানা ধরণের জটিলতা
পেরিয়ে ইন্দোনেশিয়ায় পৌঁছতে হয়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন