এনায়েত হোসেন সোহেল,ফ্রান্স. ফ্রান্সের রাজধানী প্যারিসের পোর্ট দো
ভার্সাইয়ে শুরু হয়েছে ৫৪তম আন্তর্জাতিক নৌযান মেলা। নাউটিক ফ্রান্সের উদ্যোগে
আয়োজিত এ মেলা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। গতকাল বুধবার বিকেলে মেলায় বাংলাদেশের
চাদ নৌকার ফিতা কেটে প্যাভিলিয়ন আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন ফ্রান্সে নিযুক্ত
বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম।
হুয়াটএবারের কর্ণধার ইভমারের শুভেচ্ছা বক্তব্য ও সঞ্চালনার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন ,ভাইস এডমিরাল (অব,) এম এ তাহের। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা চিত্রশিল্পী শাহাব উদ্দিন,বাংলাদেশ বিজনেস কনসাল্টিং এর চেয়ারম্যান কাজী এনায়েত উল্লাহ,ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের দুতাবাসের কমার্শিয়াল কন্সিলোর ফিরোজ উদ্দিন ,কন্সিলোর পলিটিকাল মোহাম্মদ হজরত আলী খান ,ফাস্ট সেক্রেটারি মিসেস আনিছা আমিন ,ফারহানা আহমেদ চৌধরী ,সাংবাদিক এনায়েত হোসেন সোহেল ও সাংবাদিক মাম হিমু প্রমুখ। মেলায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১০৪টি দেশ অংশ নেয়। অরল্যান্ডো, ফ্লোরিডার মতো বিশ্বমানের নৌকা প্রস্তুতকারক কোম্পানিগুলোও মেলায় অংশ নেয়ায় আগ্রহী ক্রেতা ও ক্রীড়াবিদদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ ছিল মেলা প্রাঙ্গণে।আধুনিক প্রাশ্চতার যুগে এবার বাংলাদেশের বিভিন্ন জাতের নৌ যান এর পাশাপাশি বাংলাদেশের জেলেদের নিয়ে কাজ করা এনজিও
হুয়াটএবার এর উদ্যোগে বাংলাদেশ থেকে আগত
মাছ ধরার নৌকা দর্শকদের বিশেষ নজড় কাড়ে।হুয়াটএবারের কর্ণধার ইভমার জানান, ২০ বছর আগে বাংলাদেশের অসহায় জেলেদের
চিকিৎসার লক্ষ্য নিয়ে নৌকা ভর্তি ওষুধসামগ্রী নিয়ে বাংলাদেশে যান। এবং সেই সময়
থেকে খুব কাছে থেকে বাংলাদেশের জেলেদের নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। ফরাসী এই
নাগরিক বিয়ে করেন বাংলাদেশে। এবং বৈবাহিক সূত্রে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পান
বলে জানান।ইভমার বলেন, 'এক সময় মনে হতো অসহায় জেলেদের জন্য কাজ করছি আর এখন মনে হয় নিজ দেশের
জন্য কাজ করছি,
আমার সোনার
বাংলার জন্য কাজ করছি।'বাংলাদেশের এ নৌকাটি এরকম মেলায় অংশ নেয়াতে দেশের সুনাম বেড়েছে ও
বিশ্বমণ্ডলে দেশের পরিচয় স্বগৌরবে এগিয়ে যাবে বলে মনে করেন ফ্রান্সে নিযুক্ত
বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। বাংলাদেশ বিজনেস কনসাল্টিং এর
চেয়ারম্যান কাজী এনায়েত উল্লাহ বলেন হুয়াটএবার বাংলাদেশের অসহায় জেলেদের জন্য যে উন্নয়ন মুলক কর্মকান্ড
পরিচালনা করছে নিঃসন্দেহে তা গর্বের ও প্রশংসার।তিনি হুয়াটএবার কে ধন্যবাদ জানিয়ে
বলেন প্রবাসীদের উচিৎ হুয়াটএবার এর মত বাংলাদেশের অসহায় জেলেদের পাশে দাড়ানো। ইভমার বাংলাদেশের বঙ্গপসাগরসহ আর
অভিজ্ঞতা নিয়ে ন্যাভিগেটর সলিটার নামে একটি বই প্রকাশ করেছেন। যা ইতিমধ্যে
ফ্রান্সের বেষ্ট সেলার বই হিসেবে স্বকৃতি পেয়েছে। এছাড়া ফ্রান্সের মেইনষ্টিম মিডিয়াতে এ সপ্তাহের শীর্ষ সংবাদ ছিল ইভমারের
বই ও বাংলাদেরশের নৌকা।হুয়াটএবারের কর্ণধার ইভমারের শুভেচ্ছা বক্তব্য ও সঞ্চালনার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন ,ভাইস এডমিরাল (অব,) এম এ তাহের। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা চিত্রশিল্পী শাহাব উদ্দিন,বাংলাদেশ বিজনেস কনসাল্টিং এর চেয়ারম্যান কাজী এনায়েত উল্লাহ,ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের দুতাবাসের কমার্শিয়াল কন্সিলোর ফিরোজ উদ্দিন ,কন্সিলোর পলিটিকাল মোহাম্মদ হজরত আলী খান ,ফাস্ট সেক্রেটারি মিসেস আনিছা আমিন ,ফারহানা আহমেদ চৌধরী ,সাংবাদিক এনায়েত হোসেন সোহেল ও সাংবাদিক মাম হিমু প্রমুখ। মেলায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১০৪টি দেশ অংশ নেয়। অরল্যান্ডো, ফ্লোরিডার মতো বিশ্বমানের নৌকা প্রস্তুতকারক কোম্পানিগুলোও মেলায় অংশ নেয়ায় আগ্রহী ক্রেতা ও ক্রীড়াবিদদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ ছিল মেলা প্রাঙ্গণে।আধুনিক প্রাশ্চতার যুগে এবার বাংলাদেশের বিভিন্ন জাতের নৌ যান এর পাশাপাশি বাংলাদেশের জেলেদের নিয়ে কাজ করা এনজিও




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন