প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামী বীচ
এরিয়ায় এক শ্বেতাঙ্গের আকস্মিক হামলায় গুরুত্বর আহত
হয়েছেন মোহাম্মদ এ হোসাইন (৫৮) নামক এক বিয়ানীবাজার প্রবাসী। আহত মোহাম্মদের মাথায়
দু’দফা অস্ত্রোপচারের পরও তার অবস্থা আশংকজনক হওয়ায় তাকে
ফ্লোরিডার জ্যাকসন মেমোরিয়াল হসপিটালে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রাখা
হয়েছে। আহত মোহাম্মদ বিয়ানীবাজার পৌরশহরের কসবা গ্রামের মরহুম মাষ্টার মখলিছুর
রহমানের পুত্র ও সিলেটেরকণ্ঠ টুয়েন্টিফোর ডটকমের সাংবাদিক সুফিয়ান আহমদের চাচা। আহত মোহাম্মদ এ হোসাইন (বুলবুল) এর সুস্থতা
কামনায় তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয়
টিভি চ্যানেল সিবিএস মিয়ামী ও আহতের পারিবারিক সুত্রে জানা যায়,পহেলা ডিসেম্বর সোমবার যুক্তরাষ্ট্র সময় সকাল
সাড়ে ১০টার দিকে ফ্লোরিডার মিয়ামী বীচ এরিয়ার একটি মাকের্টে মোহাম্মদ এ হোসাইন নিজ ঘরের বিল পরিশোধের জন্য যান। সেখানে গিয়ে তিনি তার
নির্ধারিত লাইনে দাঁড়ালে হঠাৎ স্থানীয় এক শ্বেতাঙ্গ লোক তার সামনে এসে দাঁড়ায়।
তিনি ওই শ্বেতাঙ্গ লোকটিকে বিল পরিশোধের লাইনে না দাঁিড়য়ে তার নির্ধারিত লাইনে
দাাঁড়ানোর জন্য বললে সে মোহাম্মদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ওই শ্বেতাঙ্গ
লোকটি মোহাম্মদের উপর আকস্মিক হামলা করলে তিনি মার্কেটের ফ্লোরে লুটিয়ে পড়েন এবং
মাথার পিছন দিকে প্রচন্ড আঘাত পান। আর হামলার পর সাথে সাথেই শ্বেতাঙ্গ ওই লোকটি
দৌঁড়ে মার্কেট থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর পুলিশ এসে মোহাম্মদকে উদ্ধার করে
স্থানীয় জ্যাকসন মেমোরিয়াল হসপিটালে ভর্তি করলে সেখানে দীর্ঘ ৩ঘন্টা তার মাথায়
অস্ত্রোপচার করা হয়। কিন্তু অস্ত্রোপচারের পরও অবস্থা উন্নত না হওয়ায় তাকে রাখা হয়
নিবীড় পর্যবেক্ষণ কেন্দ্রে। এরপর গত সোমবার তার মাথায় আবারও অস্ত্রোপচার করা হয়।
তাতেও কোন কাজ হয়নি বরং আরো অবনতি হয় তার শরীরের। নিস্তেজ হয়ে যায় তার শরীর।
বর্তমানে তাকে ওই হসপিটালে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রাখা হয়েছে। এদিকে গত
বৃহস্পতিবার বাংলাদেশী প্রবাসী মোহাম্মদ এ হোসাইনের উপর হামলাকারী ধৃত ওই
শ্বেতাঙ্গ লোকটিকে গ্রেফতার করেছে মিয়ামী বীচ পুলিশ।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪
Home
প্রবাসে বাংলা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শ্বেতাঙ্গের হামলায় গুরুত্বর আহত বিয়ানীবাজার প্রবাসী ॥ দোয়া কামনা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শ্বেতাঙ্গের হামলায় গুরুত্বর আহত বিয়ানীবাজার প্রবাসী ॥ দোয়া কামনা
Tags
# প্রবাসে বাংলা
About JONOPRIO24
প্রবাসে বাংলা
Labels:
প্রবাসে বাংলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন