জনপ্রিয় ডেস্ক : বিএনপির
নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে যেকোনো অপ্রীতিকর
ঘটনা এড়াতে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থানের পাশাপাশি বিজিবি সদস্যরা বিভিন্ন
সড়কে টহল দেয়া শুরু করেছেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা গণমাধ্যমকে এ তথ্যের
সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, হরতালে আইনশৃঙ্খলা
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত,
গাজীপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে
সমাবেশ করতে না দেয়া এবং গয়েশ্বর চন্দ্র রায়সহ রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতারের
প্রতিবাদে সোমবার সারাদেশে হরতালের ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।শনিবার
সন্ধ্যায় জোটের মহাসচিবদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪
রাজধানীতে বিজিবি মোতায়েন
Tags
# জাতীয় সংবাদ
About JONOPRIO24
জাতীয় সংবাদ
Labels:
জাতীয় সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন