জনপ্রিয় ডেস্ক : গ্রিসের জলসীমায়
ইতালির একটি ফেরিতে আজ (রোববার) আগুন লেগেছে। ফেরিটিতে ৪৬৬ জন আরোহী ছিলেন। ইতালি
ও গ্রিস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। গ্রিসের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। বাতাস বেশি থাকায় উদ্ধারকাজ বাধাগ্রস্ত
হচ্ছে। গ্রিক
কোস্টগার্ডের দাবি- গ্রিসের অথোনিও দ্বীপ থেকে ৩৩ নটিক্যাল মাইল দূরে ‘নরম্যান আটলান্টিক’ নামের ওই ফেরিটিতে আগুন
লেগেছে। বিপদসংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে তারা উদ্ধারকাজ শুরু করে বলে দাবি করা
হয়েছে। ফেরিটি থেকে ৫৫ যাত্রীকে একটি জাহাজে করে সরিয়ে নেওয়া হয়েছে। ১৫০
যাত্রীকে আরেকটি লাইফবোটে রাখা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীরা জানান, বাতাসে ফেরিটি প্রবলভাবে দুলছে। আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে কয়েকটি জাহাজ সেখানে গেছে। দুটি
অগ্নিনির্বাপক জাহাজ পথে রয়েছে। ইতালি ও গ্রিসের বেশ কয়েকটি উড়োজাহাজ ওই
এলাকায় নজরদারির কাজ করছে। ফেরির
গাড়ি পার্কিয়ের জায়গায় আগুন লাগে। সেখানে ২০০ গাড়ি রাখা যায়। সেখানে অলিভ
অয়েলের কয়েকটি ট্যাংকারও ছিল। এ কারণেই আগুন ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪
ইতালির ফেরিতে ভয়াবহ আগুন; গ্রিসের সহায়তায় উদ্ধার তৎপরতা চলছে
Tags
# ইউরোপের সংবাদ
About JONOPRIO24
ইউরোপের সংবাদ
Labels:
ইউরোপের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন