সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ জাতীয়তাবাদী ছাত্রদল বিয়ানীবাজার উপজেলা শাখার কর্মী সম্মেলনে নেতাদের নামে
শ্লোগান দেয়াকে কেন্দ্র করে বাবর গ্রুপ ও মিছবাহ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা
ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষে অন্ততঃ ৫ জন আহত হয়েছেন বলে জানা যায়। আজ বুধবার বিকাল ৪
টার দিকে উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে ঘটে এ ঘটনা। পরে উপস্থিত জেলা ছাত্রদলের
সভাপতি ও সম্পাদকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ানীবাজার
উপজেলা, পৌর ও কলেজ শাখায় জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠনের আগাম প্রস্তুতি হিসেবে
কলেজ অডিটোরিয়ামে জেলা ছাত্রদল কর্মীসভার আয়োজন করে। এই কর্মী সম্মেলনকে কেন্দ্র
করে ছাত্রদলের বিবদমান ৪টি গ্রুপ ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেয়। সে অনুযায়ী নিজ
গ্রুপের কর্মীরা তাদের নেতার নামে শ্লোগান দিয়ে বিয়ানীবাজার কলেজ ক্যাম্পাসে আসেন।
এদিকে সভা শুরু হওয়ার মূহুর্তে স্থানীয় নেতাদের নামে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে
সংঘর্ষে জড়ায় বিবদমান মোর্শেদ আলম বাবর গ্রুপ ও মিছবাহ উদ্দিন গ্রুপ। সংঘর্ষে
উভয়পক্ষের আহতরা হলেন,
আকমল (২৩), হোসাইন (২৬), সোহেল (২২), ময়নুল
(২৩), আয়নুল (২২), জাহাঙ্গীর (২৪),
ওলিউর (২৩),মনসুর (২৪) আহত হন। পরে আহতরা
স্থানীয় বিয়ানীবাজার সদর হাসপাতালে
প্রাথমিক চিকিৎসা নেন। পরবর্তীতে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের হস্তক্ষেপে
শান্ত হয় পরিস্থিতি।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০১৪
বিয়ানীবাজারে ছাত্রদলের কর্মীসভায় সংঘর্ষ ॥ আহত ৮
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন