সুফিয়ান
আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজারের জলঢুপে স্থানীয় এক আওয়ামীলীগ নেতার
বাঁধায় পন্ড হয়ে গেছে বাৎসরিক ওয়াজ মাহফিল। উপজেলার লাউতা ইউপির স্থানীয় জলঢুপ
বড়গ্রাম জামে মসজিদে মঙ্গলবার রাতে ঘটে এঘটনা। এদিকে এই ঘটনাকে কন্দ্রে করে
মুখোমুখী অবস্থানে রযেছে ওয়াজ মাহফিল আয়োজনকারী দু’পক্ষ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত
শান্ত রয়েছে পরিস্থিতি। স্থানীয় সুত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবছরও ওয়াজ
মাহফিলের আয়োজন করে উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ বড়গ্রাম জামে মসজিদ ও স্থানীয়
এলাকাবাসী। মঙ্গলবারে আয়োজিত এই ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা নোমান ক্বাসেমী। এদিন রাত ১০ টার দিকে
মাহফিলের প্রধান অতিথি মাওলানা নোমান ক্বাসেমী তাঁর নির্ধারিত বয়ানের এক পর্যায়ে
উদাহরণস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এবং ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে এনে তাদের বিরুদ্ধে আলোচনা শুরু করেন। এ সময় মাহফিলের
তখনকার অধিবেশনের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মৌলা মিয়া মাওলানা নোমান
ক্বাসেমীকে সংযত হয়ে কথা বলার অনুরোধ করেন। প্রথমে মাওলানা ক্বাসেমী তাতে কর্ণপাত
না করলেও পরে তাকে বারবার বাঁধা দেওয়ায় তিনি
ক্ষোভে বয়ান বন্ধ করে ষ্টেজ থেকে নেমে পড়েন। তখন মাহফিলে উপস্থিত শ্রোতাদের
একাংশ ওই বক্তার পক্ষ নিলে তুমুল হট্রগোল শুরু করে এবং দু’পক্ষের
মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পন্ড হয়ে যায় ওয়াজ মাহফিল। এব্যাপারে স্থানীয় আওয়ামীলীগ সভাপতি ও অধিবেশনের
সভাপতি মৌলা মিয়া জানান,
অনেকবার অনুরাধ করার পরও হেফাজত নেতা মাওলানা ক্বাসেমী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ্ াজিয়াকে নিয়ে
উস্কানীমূলক বক্তব্য রাখেন। এতে উপস্থিত শ্রোতারা উত্তেজিত হয়ে পড়েন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)
জুবের আহমদ। তিনি বলেন,
উত্তেজনা নিরসনে পুলিশ দ্রুত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি
খারাপ হতে পারতো।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০১৪
আওয়ামীলীগ নেতার বাঁধায় বিয়ানীবাজারে ওয়াজ মাহফিল পন্ড
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন