এনায়েত হোসেন সোহেল,ফ্রান্স: সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব ফ্রান্সের উদ্যেগে
ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে গতকাল রোববার
সন্ধ্যায় প্যারিসের অভারভিলার একটি হলে এ অনুষ্টান অনুষ্ঠিত হয় । ক্লাবের সভাপতি
ফয়ছল উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সাধারন সম্পাদক রিয়াজুল ইসলামের পরিচালনায়
বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সস্থ বাংলাদেশ
দূতাবাসের কর্মাশিয়াল কাউন্সিলর ফিরোজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স আওয়ামীলীগের উপদেষ্টা
মুক্তিযোদ্ধা এনামুল হক, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমদ সেলিম, ফ্রান্স বিএনপির সহ-সভাপতি
হাজী হাবীব, ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি এম এ কাশেম,
ইয়থ ক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক টি এম রেজা,ইয়থ ক্লাবের সাংগঠনিক সম্পাদক হেনু মিয়া, ফ্রান্স
বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল খান,সিলেট বিভাগ সমাজ
কল্যান সমিতির সভাপতি দেলওয়ার হোসেন কয়েস,শাহজালাল
স্পোটিং ক্লাবের উপদেষ্ঠা গিয়াস উদ্দিন, সহ সভাপতি আমিনুর
রশিদ ,ফ্রান্স বাংলাদেশ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক
শুভ্রত ভট্টাচার্জ,ফ্রান্স আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
আকরাম খান। অভারভিলা জামে মসজিদের ইমাম আব্দুস শহীদের পবিত্র
কোরান তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের
সদস্য পারভেজ আহমদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যারিস ক্রিকেট ক্লাবের সভাপতি সুমন আহমদ, সাধারন সম্পাদক
ওয়াহিদুজ্জ্বামান টিপু,সিরাজুল ইসলাম ,রেজাউল করিম,ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল
কাইউম,সেলিম আহমদ ,কামাল উদ্দিন,কামাল মিয়া,ময়নুল ইসলাম সবুজ ,হাসান সিদ্দিকী ,শাহজাহান ,হুমায়ুন রশিদ এনাম,আবু তাহির ,সেলিম উদ্দিন ,জয়নাল আবেদিন ,হাসান সিরাজ ,সরোয়ার হোসেন,আমিনুল ইসলাম, এমদাদুল হক স্বপন,আব্দুল আহাদ ,আব্দুল কাদির ,তানভির আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার
প্রধান লক্ষ্যই হল আনন্দ লাভ। শরীরিক বৃদ্ধি স্বাভাবিক না হলে মানুষের আকাঙক্ষা
বিশ্বাস, দৃষ্টিভঙ্গি ও আদর্শ যথাযথ রূপ পেতে পারে না।
খেলাধুলাই একমাত্রই দৈহিক আচরণের নিয়ন্ত্রণ ও ক্রমবৃদ্ধি ঘটাতে সহায়তা করে।
খেলাধুলার অপর পিঠে রয়েছে মন সুস্থ শরীরে আনন্দময় মনের বিকাশ। আর এ রকম বিকাশ
সাধনে প্রবাসীদের কথা মাথায় রেখে প্রতিবছর এ রকম একটি ফুটবল টুর্নামেন্ট করে অনন্য
উদাহরণ করেছে সিলেট শাহ জালাল স্পোটিং ক্লাব ফ্রান্স। ফলে সত্যিই তারা প্রশংসার
দাবিদার।
অনুষ্ঠানে বাংলাদেশ দুতাবাস ফ্রান্স ,আয়েবা ,ইয়থ ক্লাব ,ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম ,
আওয়ামীলীগ ,বিএনপি ও অন্যান্য সামাজিক
সংগঠনের নেতৃবৃন্দ সিলেট শাহজালাল স্পোটিং ক্লাবের কার্যক্রমের প্রশংসা করে
আগামীতে এই ক্লাবের সকল কর্মে তাদের্ব হাত প্রসারিত থাকার অভিপ্রায় ব্যক্ত করেন। সভাপতির
বক্তব্যে ফয়ছল উদ্দিন বলেন, বাংলাদেশী ফুটবলার যাতে করে
ফ্রান্সের ডিভিশন পর্যায়ে খেলতে পারে তার জন্যই তারা প্রতি বৎসরই ফ্রান্সে ফুটবল
টুণামেন্টের আয়োজন করেন । অনুষ্টান সফল করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান এবং
আগামীতে আরো বড় ধরনের টুর্নামেন্ট আয়োজনে সকলে সহযোগিতা কামনা করেন ।পরে সিলেট
শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্স ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইলেভেন স্টার ফ্রান্স
, রানার্স আপ কুলাউড়া একাদশ ও সেরা গোলদাতা কুলাউড়া
একাদশের জাহেদ আহমদ, উদিয়মান খেলোয়াড় বিশ্বনাথ স্পোর্টিং
ক্লাব ফ্রান্সের লিটন, ম্যান অব দা ম্যাচ ইলেভেন স্টার
ফ্রান্সের ফরহাদ ও ক্রীড়াক্ষেত্রে বিভিন্নভাবে অবদান রাখায় কয়েকজন সংগঠককে মেডেল,ক্রেস্ট ও সম্মাননা প্রধান করেন অথিতিবৃন্দ। অনুষ্ঠানে ফ্রান্স আওয়ামীলীগ ,বিএনপি,সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন