জনপ্রিয় ডেস্ক : চলতি
বছর ১২ই আগস্ট বিয়ে করেছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা। ভালোবেসে বিয়ে করেন
ব্যবসায়ি মাহিন করিমকে। এবার এই দম্পতির ঘর আলো করে আসছে সন্তান। বিষয়টি সারিকা
নিজেই নিশ্চিত করেছেন। এই সম্পর্কে সারিকা জানান, ‘প্রথম সন্তানের মা হওয়া, সকল নারীর জীবনে
সবচেয়ে বড় খুশীর বিষয়। আমরা দুজন খবরটি জানার পর অনেক বেশি আনন্দিত। আমাদের দুজনের পরিবারে এখন উৎসবের আমেজ
বইছে’। বিজ্ঞাপনের
মডেল হয়ে মিডিয়াতে সারিকা পদার্পণ করলেও, পরিবর্তিতে
হয়ে উঠেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। বিয়ের বেশ কিছুদিন আগ থেকে সারিকা মিডিয়া
থেকে আড়ালেই চলে যান।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন