জনপ্রিয় ডেস্ক : সোমবারের সকাল-সন্ধ্যা
হরতাল বানচাল করতে পুলিশ দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও গ্রেফতার করছে বলে
অভিযোগ করেছে বিএনপি। তারপরও সোমবার সারা দেশে সর্বাত্মক হরতাল পালিত হবে জানিয়ে
দলটির পক্ষে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সকাল-সন্ধ্যা হরতালে গাড়ি-ঘোড়া চলবে না। অফিস-আদালত চলবে
না। রবিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির
কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দেশে গণতন্ত্র
ফিরিয়ে আনা ও দেশের সম্পদ রক্ষার দাবিতে এই হরতাল ডাকা হয়েছে বলে সংবাদ সম্মেলনে
জানানো হয়।রিজভী বলেন, সরকার গণতন্ত্রের সব অধিকার
নির্দয়ভাবে দমনের পথ বেছে নিয়েছে। হরতালের আগের দিন মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার ও নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে
পুলিশ। হরতাল বানচালে এটা তাদের (সরকার) পুরনো কৌশল।তিনি বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত রাজধানীর
ঢাকার মালিবাগ, বংশাল, খিলগাঁও,
আদাবর, গেন্ডারিয়া, মাদারীপুর, নোয়াখালী, খুলনা মহানগর, পটুয়াখালী, ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ সারাদেশে শতাধিক
নেতাকর্মী গ্রেফতার হয়েছে।সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জের মেয়র
জি এ কে গাউসকে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা জানিয়ে রিজভী বলেন, গাউস একজন নির্বাচিত মেয়র, সম্ভাবনাময়
তরুণ নেতা। তাকে আন্দোলন থেকে দূরে রাখতে নাটকীয়ভাবে কিবরিয়া হত্যা মামলায় জড়িত
করে কারাগারে প্রেরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে রিজভী জানান, গাউসুল
আজম কনফারেন্স অনুষ্ঠানের কারণে চট্টগ্রামের লালদীঘির ময়দান হরতালের আওতামুক্ত
থাকবে।অন্যান্যের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান, আসাদুল করীম শাহিন, বেলাল আহমেদ প্রমুখ সংবাদ
সম্মেলনে উপস্থিত ছিলেন।গাজীপুরে বেগম খালেদা জিয়াকে সমাবেশ করতে না দেয়া, দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ২০
দলীয় জোট। শনিবার সন্ধ্যায় এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪
সোমবার যানবাহন-অফিস-আদালত চলবে না : বিএনপি
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন