এনায়েত হোসেন সোহেল, ফ্রান্সঃ ফ্রান্সের
মাটিতে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। সাবেক
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ী বহরে ছাত্রলীগ ও যুবলীগের
সশস্ত্র হামলা, তারেক রহমানরে বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
জারি ও ফ্রান্স আওয়ামীলীগ কর্তৃক তারেক রহমানকে ফ্রান্সে অবাঞ্চিত ঘোষনার
প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্যারিসের রুই সেন্ট মুরস্থ ওয়েব সুসিতে
আয়োজিত প্রতিবাদ সভায় ফ্রান্স বিএনপি এ ঘোষণা প্রদান করে।তিন দিনের মাথায় ফ্রান্স আওয়ামীলীগ তারেক জিয়াকে ফ্রান্সে
অবাঞ্চিত ঘোষনার প্রেক্ষিতে ফ্রান্স বিএনপি এ ঘোষনা দিলো। এতে করে ফ্রান্স
আওয়ামীলীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় এর
বহিপ্রকাশ ঘটতে পারে। ফলে উদ্বেগ আর উত্তেজনার মধ্যে রয়েছেন বাংলাদেশী কমিউনিটির
সাধারণ জনগণ। প্রতিবাদ সভার আগে ফ্রান্স বিএনপির নেতা কর্মীরা বিক্ষোভ পদর্শন করে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে অগ্নিসংযোগ করে। পরে আয়োজিত প্রতিবাদ সভায়
বক্তব্য রাখেন, ফ্রান্স বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী
হাবিব, সহ-সভাপতি আব্দুর রহিম, যুগ্ন
সাধারণ সম্পাদক করিব পাটওয়ারী, আরিফ হাসান, রেজাউল করিম ।এ সময় বক্তরা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ী বহরে
হামলা, তারেক রহমানরে বিরোদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ও
ফ্রান্স আওয়ামীলীগ কর্তৃক তারেক রহমান কে ফ্রান্সে অবাঞ্চিত ঘোষনার তীব্র নিন্দা ও
প্রতিবাদ জানিয়ে বলেন, তারেক রহমানকে ফ্রান্সে প্রতিহত
করার ক্ষমতা কারো নেই। তারেক রহমান বাংলাদেশের হবু কান্ডারী । তারেক রহমান
ইতিহাসের জনক । তিনি ইতিহাসের আলোকে যে বক্তব্যে দিয়েছেন তাতে শেখ মুজিবুর রহমানের
রাজনীতির বাস্তব চিত্র ফুটে উঠেছে । এতে অবৈধ প্রধানমন্ত্রীসহ তার দলের লোকের পাগল
হয়ে গেছে ।
বক্তারা অবৈধ সকল মন্ত্রীদের কে ফ্রান্সে অবাঞ্চিত ঘোষনা পাশাপশি
আগামীতে ফ্রান্সে অবৈধ প্রধানমন্ত্রীর আগমন কে প্রতিহত করার ঘোষনা দেন। এ সময়
প্রতিবাদ সভা ও বিক্ষোভে অংশ নেন ফ্রান্স বিএনপির সহ সভাপতি এম এ রশিদ পাটোওয়ারী,
সহ-সভাপতি ও ফ্রান্স মহিলা দলের সভানেত্রী মমতাজ আলো, প্রফেসর আলীম উদ্দিন, শামিম বাহার বাপ্পি,
যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিছবাহ, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, ফারুখ
হোসেন, মারুফ হোসনে মুন্না, দপ্তর
সম্পাদক মাছুদুর রহমান মাসুদ, প্রচার সম্পাদক শ্যামল দাশ
সানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দিব্য রায়, যুব বিষয়ক সম্পাদক আফজল হোসেন, স্বেচ্ছাসেবক
বিষয়ক সম্পাদক এপোলো মির্জা, আইন বিষয়ক সম্পাদক দেলওয়ার
হোসেন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তানভির আহমদ তুহিন,
ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস, ধর্ম
বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক
আমিনুল ইসলাম, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন করিব,
সহ- কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ অহিয়ূব, সহ-ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুর রব রানা, সদস্য
গোলাম মোস্তফা, আব্দুল করিম,হুমায়ুন
কবির এনাম, শাওয় হোসেন, ইয়াছিন
আহমদ জুনেদ, হেদায়ত মিয়া, রেজা
আলী খান, মো: মনিরুজ্জামন মনির, সবুজ
মিয়া , মনিরুল হক, মো: লিটন,
মোখোলছুর রহমান লিটন, সামছুল ইসলাম,
নয়ন মনি ঘোষ, সায়েক খান, পরিমল দাস, শ্যামল কান্তি দাস, দেব ব্রত পাপ্পু , নিয়ামুল ইসলাম, সাহের আলী, জুমার আহমদ, জগলু আহমদ, অলী আহমদ, জগলুর হোসেন, জবলুল হোসেন রিমন, মুশাহিদ, খাজা মইনুদ্দিন, রাজন, আফসার, টিপু
সুলতান, সোহেল, আব্দুল কুদ্দুস,
আমিরুর ইসলাম, আলী রাহাত, মোহাম্মদ সবুর, দীপন দাস, সালা উদ্দিন আহমদ, বাপ্পি দে, কাউছার আবেদিন, এনামুল, সোহেল, তৌহিদ চৌধুরী প্রমুখ ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন